Monday, April 6, 2026

উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশে র‍্যাগিং সবচেয়ে বেশি, তথ্য দিয়ে খোঁচা কুণালের

Date:

Share post:

বিভিন্ন মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজে র‍্যাগিং নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা খবরের শিরোনামে এসেছে। র‍্যাগিং বন্ধে উদ্যোগী হয়েছে খোদ ইউজিসি। তৈরি হয়েছে অ্যান্টি র‍্যাগিং সেল। তারপরও র‍্যাগিং পুরোপুরি আটকানো যায়নি। অথচ বিরোধীরা সব জেনেও বিষয়টি নিয়ে অযথা জলঘোলা করছে। সম্প্রতি ঘটে যাওয়া যাদবপুর কাণ্ডে ছাত্র মৃত্যুর পর র‍্যাগিং এর বিষয়টি ফের সামনে এসেছে।

এবার এই বিষয় নিয়ে রীতিমতো পরিসংখ্যান তথ্য তুলে ধরলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,সারা দেশে র‍্যাগিং এর যে তথ্য পাওয়া গেছে, ইউজিসি অ্যান্টি র‍্যাগিং সেল যে তথ্য দিয়েছে তাতে দেখা যাচ্ছে, ২০২১ সালে ৫১১ টা কেস নথিভুক্ত হয়েছে। অধিকাংশ র‍্যাগিং হয়েছে বিভিন্ন মেডিকেল কলেজে।এদের মধ্যে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ সবার উপরে রয়েছে।

এদিন কুণাল বলেন, উত্তরপ্রদেশ-মধ্যপ্রদেশে বিজেপির সরকার। এখানে শুভেন্দু অধিকারী নাটক করতে যদবপুরে গিয়েছেন। তিনি গিয়ে উস্কে দিয়েছেন, যার ফলে ফের ধুন্ধুমার হয়ে উঠেছে পরিস্থিতি।এটা দ্বিচারিতা।কোনও অধিকার ওদের নেই। যারা বলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে টিএমসিপিকে ঢুকতে দেওয়া হবে না, তারা মনে রাখবেন যে সৌজন্যতার জায়গা থেকে সরে এলে টের পাবেন কে যাদবপুরের ভিতরে ঢুকবে।

 

Related articles

‘মমতা দিদি’র দেখানো পথে আবগারি দুর্নীতি মামলায় নিজেই সওয়াল করতে চলেছেন কেজরিওয়াল

মমতা দিদির দেখানো পথে হেঁটে এবার আবগারি দুর্নীতি মামলায় দিল্লি হাই কোর্টে (Delhi High Court) নিজেই  সওয়াল করতে...

কলকাতা নিয়ে পাকিস্তানের হুমকি: কেন মোদি বললেন না স্ট্রং অ্যাকশন হবে, জবাব দাবি মমতার

দেশের ব্যর্থ স্বরাষ্ট্র মন্ত্রকের কারণে এখনও দেশের মানুষের মনে পহেলগাম হামলার ক্ষত গদগদে। এক বছর না পেরোতেই ফের...

সপ্তাহের শুরুতেই ব্যাহত মেট্রো পরিষেবা! এমজি রোড স্টেশনে ঝাঁপ

সপ্তাহের শুরুর দিনে ব্যাহত মেট্রো (Kolkata metro Service) পরিষেবা। সোমবার সকাল ১১ টা ৩৫ নাগাদ এক যুবক এমজি...

১২৭০ কোটির চুক্তি! অরুণাচলের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ

সরকারি চুক্তি বণ্টন নিয়ে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী (Arunachal CM) পেমা খাণ্ডুর (Pema Khandu) বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে সিবিআই তদন্তের...