Monday, April 6, 2026

অসু.স্থ সৃজিত মুখোপাধ্যায়! পরিচালকের সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে জল্পনা

Date:

Share post:

অন্ধকারে ডুবে যাচ্ছেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)! কেন নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে (Social Media Post)এমন ইঙ্গিত দিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত (National Award winning) পরিচালক? তাহলে কি গুরুতর অসুস্থ তিনি নাকি মানুষের কোন সমস্যা? একগুচ্ছ প্রশ্ন ঘোরাফেরা করছে টালিগঞ্জে (Tollygunge)। অনেকে আবার পরিচালকের ইঙ্গিতপূর্ণ পোস্ট দেখার পর তিনি কোনও বিপাকে পড়েছেন বলেও সন্দেহ করতে শুরু করেছেন।


কিছুদিন আগেই দেব এবং রুক্মিণী অভিনীত ‘ব্যোমকেশ ও দুর্গ রহস্য’- র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিজের ব্যোমকেশের টিম নিয়ে হাজির ছিলেন সৃজিত। তাঁকে দেখে বা কথা শুনে একবারও মনে হয়নি তিনি কোনও সমস্যার মধ্যে রয়েছেন। কিন্তু এ কী! হঠাৎ কোন আঁধারের ইঙ্গিত দিলেন তিনি? বুধবার হঠাৎই ফেসবুকে সৃজিত লিখলেন, ”অন্ধকার নামছে, খুব অন্ধকার…”। এই পোস্ট ভাইরাল হতে বেশি সময় নেয়নি। পরিচালক এই বিষয়ে মুখ না খুললেও টলিপাড়া সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, প্রবল জ্বরে আক্রান্ত তিনি। আসন্ন ছবি দশম অবতারের শুটিং শেষ করার পর থেকেই জ্বরে ভুগছেন তিনি। আজ সিনেমার শুটিংয়ের অল্প কিছু কাজের জন্য উত্তরবঙ্গে যাওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার কারণে সবটাই বাতিল করা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় পরিচালকের পোস্টের পর তাঁর দ্রুত আরোগ্য কামনা করে কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। ফেসবুকে পোস্ট করে সৃজিত লিখেছিলেন, সবাইকে ধন্যবাদ আমাকে শুভেচ্ছা জানানোর জন্য। চিকিৎসক বলেছেন, আমার ফেসবুক ও টুইটার অ্যাকাউন্টের মতো আমার হৃদয়েও কোনও ব্লক নেই। তবে পরিচালকের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর আপাতত চিকিৎসকের পরামর্শ মেনেই বিশ্রামে রয়েছেন সৃজিত মুখোপাধ্যায়।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...