Friday, June 26, 2026

সু-খাবার! স্পিকারের উদ্যোগে MLA হস্টেলের ক্যান্টিনের দায়িত্বে বিজলি গ্রিল

Date:

Share post:

এমএলএ হস্টেলে (MLA Hostel) ক্যান্টিনের (Canteen) খাবারের মান নিয়ে উঠছিল একাধিক প্রশ্ন। বৃহস্পতিবার বিকেলে সেই সমস্যার সমাধান করলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Speaker Biman Banerjee)। জানা গিয়েছে, নতুন এই ক্যান্টিনের দায়িত্বে থাকবে শহরের প্রসিদ্ধ ক্যাটারার বিজলি গ্রিল (Bijoli Grill)। এমএলএ হস্টেলের এই নয়া ক্যান্টিন বেলা দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকেবে। একসঙ্গে ৫০ জন ওই ক্যান্টিনে বসে খাওয়া দাওয়া করতে পারবেন বলে জানানো হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার ছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায় (Tapas Roy) সহ বিশিষ্টরা।

এদিন স্পিকার বলেন, আগে থেকেই বিধায়কদের হস্টেলের খাবারের মান নিয়ে একাধিক প্রশ্ন ছিল। তাঁরা বারবার দাবি জানিয়ে আসছিলেন কোনও ভালো ক্যাটারিং সংস্থার হাতে ক্যান্টিনের ভার তিলে দেওয়া হোক। আর সেই পথে হেঁটেই এবার বিজলী গ্রিলের হাতে তুলে দেওয়া হল ক্যান্টিনের দায়িত্ব। স্পিকারের এমন উদ্যোগে উচ্ছসিত বিধায়করা। এদিকে আগে খাবারের মান খারাপ হওয়ার জন্য বেশ কয়েকজন বিধায়ক হোস্টেলের মধ্যেই রান্না করার ব্যবস্থা করেছিলেন। নিরাপত্তার কারণে সেগুলি অবশ্য বন্ধ করতে বলেন স্পিকার। এরপরই সমস্ত দিক বিবেচনা করে নতুন ক্যাটারার নিয়োগ করার নির্দেশ দেন বিমান বন্দ্যোপাধ্যায়।

 

 

 

Related articles

ম্যাঙ্গালোরে মঞ্চে DDLJ ম্যাজিক ‘পাঠান’ শাহরুখের 

বয়স যে সংখ্যা মাত্র, কাজের প্রতি ভালোবাসা আর ১০০ শতাংশ পেশাদারিত্ব থাকলে যে সিনিয়র সিটিজেন হয়েও নয়ের দশকের...

আপাতত ১ মাস বন্ধ G+5 নির্মাণ: আওতায় কারা? স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী

আপাতত কলকাতা, বিধাননগর, বরানগর, কামারহাটি এবং দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় আপাতত ১ মাস বন্ধ জি+৫ (G+5) নির্মাণ।...

তারাতলার ঘটনায় ব্যথিত, ‘প্রায়শ্চিত্ত’ করতে তৃণমূল ছাড়লেন বিশ্বরূপ!

কলকাতা পুরসভার (KMC) ৪৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিশ্বরূপ দে (Former Councillor Biswarup Dey) তারাতলার বিপর্যয়ে মানসিক কষ্টে...

পঞ্চম শ্রেণির পড়ুয়ার উপর অমানবিক নির্যাতন! অধরা অভিযুক্ত

সামান্য এক ঘটনাকে কেন্দ্র করে সামনে এসেছে শিউরে উঠার মতো নির্যাতনের অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Pargana)...