Friday, June 26, 2026

তেলেঙ্গানায় নির্বাচনী লড়াইয়ে আজাহার, কংগ্রেসের হতে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা

Date:

Share post:

২২ গজ ছেড়েছেন অনেকদিন, কংগ্রেসের হাত ধরে রাজনীতির লড়াইয়েও নাম লিখিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন(Mohammad Azharuddin)। তেলেঙ্গানার মসনদ দখলের লড়ায়ে এবার কংগ্রেসের(Congress) হয়ে ব্যাট ধরতে চলেছেন একদা জনপ্রিয় ডান হাতি ব্যাটসম্যান। প্রাক্তন সাংসদ আজহারউদ্দিন জানিয়েছেন, আসন্ন বিধানসভা ভোটে রাজধানী হায়দরাবাদের কোনও আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। সংবাদমাধ্যমেকে তিনি বলেন, “পরিস্থিতি আমাদের অনুকূল। তেলঙ্গানার(Telengana) জনতা কংগ্রেসকে চাইছে। আমাদের পরিশ্রম করতে হবে।”

প্রায় দু’দশক আগে কংগ্রেস যোগ দিয়েছিলেন হায়দরাবাদের বাসিন্দা আজহারউদ্দিন। কংগ্রেসের টিকিটে দু’বার লোকসভা ভোটেও লড়েন তিনি। ২০০৯ সালে উত্তরপ্রদেশের মোরাদাবাদ লোকসভা আসনে আজহারউদ্দিন জয় পেলেও, ২০১৪-য় হেরে যান রাজস্থানের টঙ্ক সোয়াই মাধোপুর লোকসভা আসনে। ২০১৮ সালে তেলঙ্গানা প্রদেশে কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছিল আজহারউদ্দিনকে। তখনই জল্পনা শুরু হয় এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন আজাহার। তবে সেবার নির্বাচনী লড়াইয়ে না নামলেও, এদিন সংবাদমাধ্যমকেও স্পষ্ট করে আজাহার বলেন, “আসন্ন নির্বাচনে আমি হায়দরাবাদ থেকে প্রতিদ্বন্দ্বিতা করব।”

প্রসঙ্গত, চলতি বছরের নভেম্বর-ডিসেম্বরে মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, মিজোরামের সঙ্গেই তেলঙ্গানায় বিধানসভা ভোট হওয়ার কথা। সেখানে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও (কেসিআর)-এর বিআরএস, বিজেপি এবং কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ইতিমধ্যেই বিজেপি এবং বিআরএস থেকে বহু নেতা কংগ্রেসে যোগ দিয়েছেন সে রাজ্যে। আসন্ন নির্বাচনে এখানে কংগ্রেসের পাল্লা ভারি বলেই মনে করছে রাজনৈতিক মহল। সেখানে হাত শিবিরের কাছে আজাহার হতে চলেছেন মাস্টার স্ট্রোক।

Related articles

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...