Friday, June 26, 2026

গতি কমিয়ে প্রথম পাক সম্পূর্ণ, চাঁদের আরও কাছে ল্যান্ডার মডিউল

Date:

Share post:

আর মাত্র ৫ দিনের অপেক্ষা। সব ঠিক থাকলে ২৩ অগাস্ট চাঁদের বুকে ইতিহাস তৈরি করবে ভারত। ল্যান্ডার মডিউল (Lander Module) গতকাল অর্থাৎ বৃহস্পতিবার আলাদা হয়ে গেছে। এখন প্রধান আর প্রথম লক্ষ্য হল নির্বিঘ্নে গতি কমিয়ে একটার পর একটা ধাপ সম্পূর্ণ করা। এখানেও সফল ইসরো (ISRO)। চাঁদে (Moon) নামার পথে আরও এক গুরুত্বপূর্ণ ধাপ এগোল ভারত। ল্যান্ডার মডিউলের (LM)কোনও সমস্যা নেই এবং এই মুহূর্তে তা ১১৩ কিলোমিটার x ১৫৭ কিলোমিটার দূরত্বে অবস্থান করছে। প্রথম ধাপে সফল ভাবেই গতি কমিয়ে পাক সম্পূর্ণ করা গেছে।

গতকাল মহাকাশযানের (Chandrayaan 3) প্রপালশন মডিউল থেকে বিচ্ছিন্ন হয়ে ল্যান্ডার ‘বিক্রম’-এর (Lander Vikram) চোখ দিয়েই চন্দ্র দর্শন হয় ইসরোর বিজ্ঞানীদের। প্রথমেই ধরা পড়েছে লুনার ইমপ্যাক্ট ক্রেটার ‘ফ্যাবরি’। তার পর ধীরে ধীরে দেখা যাচ্ছে, ‘জর্ডানো ব্রুনো’, ‘হার্খেবি জে’-এর মতো একের পর এক চেনা গহ্বর। ধূসর চন্দ্রপৃষ্ঠের এবড়োখেবড়ো নানা অংশ। পৃথিবী এতটাই দূরে যে সামান্য একটুকরো ধরা পড়েছে ল্যান্ডারের ক্যামেরায়। শুক্রবার ভারতীয় সময়ে বিকেল ৪টেয় হয় মহাকাশযানের সফল ডিবুস্টিং। মহাকাশ বিজ্ঞানীরা (Scientist) জানিয়েছেন, ৪ টি বড় রকেটের ৮০০ নিউটন শক্তি দিয়ে ডিবুস্টিং করা হয়। এদিন থেকে ১৫৭/ ১১৩ কক্ষপথে চাঁদকে প্রদক্ষিণ করছে চন্দ্রযান। পাশাপাশি চন্দ্রযানের সমান্তরাল গতিবেগও নিয়ন্ত্রণ করা হচ্ছে। অ্যাটিটিউড কন্ট্রোলের জন্য ৮ টি থ্রাস্টার রকেট ব্যবহার করা হবে হলেই ISRO সূত্রে জানা যাচ্ছে।


 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...