Saturday, April 4, 2026

মাঝআকাশে বিমানে আগু*ন,বিচ্ছিন্ন যোগাযোগ!মালয়েশিয়ার বিমান দু*র্ঘটনায় মৃ*ত অন্তত ১০

Date:

Share post:

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী থাকল মালয়েশিয়া । যাত্রিবাহী বিমান রাস্তায় আছড়ে পড়ে মারা গেলেন দুই বিমান ক্রু সমেত অন্তত ১০ জন । বিমানটি ভেঙে পড়ার সময় রাস্তায় থাকা দু’জন গাড়ির চালকও নিহতদের তালিকায় রয়েছেন।

আরও পড়ুনঃ জাকির নায়েককে আমাদের হাতে দিন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আর্জি মোদির
জানা গেছে, বৃহস্পতিবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলের সেলানগর অঞ্চলের এলমিনা শহরের একটি হাইওয়ের উপরে আচমকাই আছড়ে পড়ে একটি বিমান। স্থানীয় সূত্রের খবর, স্থানীয় সময় দুপুর ২টো ৮ মিনিটে বেসরকারি পরিবহণ সংস্থা জেটভ্যালেট এসডিএন বিএইচডি-র বিচক্রাফট ৩৯০ মডেলের বিমানটি ল্যাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের উদ্দেশে রওনা করেছিল।কিন্তু আচমকাই মাঝ আকাশে ঘটে যায় বিপত্তি। বিমানটি গন্তব্যে পৌঁছনোর খানিক আগেই সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের এয়ার ট্র্যাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুপুর ২টো ৫১ মিনিটে বিমানটির অবতরণের নির্ধারিত সময় ছিল। কিন্তু এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খানিক পড়েই রাস্তার উপর ভেঙে পড়ে বিমানটি।
সেলানগরের পুলিশ জানিয়েছে,এলমিনা শহরের হাইওয়ের উপর থেকে ওড়ার সময়ে আচমকাই বিমানটিতে আগুন ধরে যায়। হাইওয়ের উপরেই আছড়ে পড়ে বিমানটি। বিমানের ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে এক গাড়ির চালক ও একজন মোটরসাইকেল আরোহী মারা গিয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে তারা। বিমানের ধ্বংসাবশেষের ভিতর থেকে ছ’জন যাত্রী ও দুই বিমান ক্রুর অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি বিকট শব্দে ভেঙে পড়ে। ভেঙে পড়ার আগে পর্যন্ত সেটি এলোমেলোভাবে উড়তে থাকে। তারপরেই হাইওয়ের উপর আছড়ে পড়ে গোটা বিমানটিতে আগুন ধরে যায়।
কী করে এই দুর্ঘটনা ঘটল,এখনও জানা যায়নি। কর্তৃপক্ষের তরফে বলা হয়েছে,যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আগের মুহূর্তেও বিমানটি থেকে কোনও জরুরি বার্তা বা মে ডে কল আসেনি। তবে বিমানের ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া গেছে। ব্ল্যাক বক্সের ভয়েস রেকর্ডের তদন্ত করে দুর্ঘটনার কারণ খুঁজে পাওয়া যাবে বলে আশা করছেন তারা।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...