Sunday, April 5, 2026

চরম আর্থিক অনটন, ডবল ইঞ্জিনের মহারাষ্ট্রে ৩ দিনে ৫ কৃষকের আত্মহ.ত্যা

Date:

Share post:

চরম আর্থিক সংকটের জেরে দেশের কৃষকদের(Farmer) বেছে নিতে হচ্ছে আত্মহত্যার পথ। মাত্র ৩ দিনে ৫ কৃষকের আত্মহত্যার ঘটনা ঘটল ডবল ইঞ্জিনের রাজ্য মহারাষ্ট্রে। এমনকি ১৫ অগাস্ট লালকেল্লা(Lalqilla) থেকে দেওয়া ভাষণে দেশের কৃষকদের উন্নতি সাধনে সরকারের অগ্রণী ভুমিকার কথা বারবার তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেদিনও কৃষক মৃত্যুর ঘটনা ঘটেছে মহারাষ্ট্রে(Maharastra)। একের পর এক কৃষক আত্মহত্যার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে সরকারের ভুমিকা নিয়ে।

মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৩ অগাস্ট দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাঁদের নাম নামদেও ওয়াঘমারে এবং রামরাও রাঠোর। উভয়েই আর্থিক অনটনে আত্মহত্যা করেন বলে দাবি। ১৪ অগাস্ট উদ্ধার করা হয়কার্নু কিনাকে এবং শালু পওয়ার নামে আরও দুই কৃষকের দেহ। অন্যদিকে দেশের স্বাধীনতা দিবসে উদ্ধার হয় মনোজ রাঠোর নামে আরও এক কৃষকের দেহ। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গিয়েছে। একের পর এক কৃষকের মৃত্যুর ঘটনায় সরব হয়ে উঠেছেন সমাজকর্মী কিশোর তিওয়ারি।

শি্ণ্ডেসেনা-বিজেপি সরকারের ডবল ইঞ্জিনের মহারাষ্ট্রে চলতি বছরে কৃষকদের ভয়াবহ দুর্দশার ছবিটা তুলে ধরেছেন সমাজকর্মী কিশোর তিওয়ারি। তিনি দাবি করেন, শুধুমাত্র চলতি বছরে মহারাষ্ট্রের বিদর্ভে এখনও পর্যন্ত ১৫৬৫ জন কৃষক আত্মহত্যা করেছেন। গোটা রাজ্যে সংখ্যাটা আরও অনেক বেশি। রাজ্যের সরকার কৃষকদের সমস্যাগুলির দিকে গুরুত্ব দিচ্ছে না বলেই পরিস্থিতি আজ এই পর্যায়ে।

Related articles

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...