Saturday, April 4, 2026

কলকাতা লিগে এরিয়ানকে ২-০ গোলে হারাল ইস্টবেঙ্গল

Date:

Share post:

দুরন্ত পারফরম্যান্স ইমামি ইস্টবেঙ্গল এফসির। এদিন কলকাতা লিগে এরিয়ানকে হারাল ২-০ গোলে। লাল-হলুদের হয়ে গোল দুটি করেন জেসিন টিকে এবং আমন সিকে। এই জয়ের ফলে, সুপার সিক্সের লড়াইয়ে দারুণভাবে টিকে রইল ইস্টবেঙ্গল।

ম‍্যাচে এদিন প্রথম থেকেই একের পর এক আক্রমণ তুলে আনতে থাকে ইস্টবেঙ্গল। ম‍্যাচের ১৫ মিনিটেই প্রথম গোল তুলে আনতে পারত লাল-হলুদ। তবে সঞ্জীব ঘোষের চেষ্টা এরিয়ান ডিফেন্ডারদের কারণে প্রতিহত হয়। প্রথম দিকে এলোমেলো ফুটবল খেলতে থাকে। তবে এরপর  ইস্টবেঙ্গলের আক্রমণের ঝাঁজ বাড়ায়। যার ফলে প্রথমার্ধের অতিরিক্ত টাইমে দু’গোল পেয়ে যায় লাল-হলুদ। প্রথমার্ধের ইনজুরি টাইমে জেসিন টিকে একক দক্ষতায় গোল করে যান। একাধিক ফুটবলারকে কাটিয়ে নিজেই বল গোলে শট করেন। এর পরেই ফের আরও একটা গোল পেয়ে যায় ইস্টবেঙ্গল। আমন সিকে এবার ইস্টবেঙ্গলের হয়ে ব্যবধান বাড়িয়ে ফেলেন। ডানদিক থেকে উঠে এসে কাট করে ভেতরের দিকে ঢুকে পড়েন আমন। তাঁর বাঁ পায়ে নেওয়া শট গোলে ঢুকে যায়। যদিও প্রথম গোলের ক্ষেত্রে এরিয়ান গোলরক্ষক আকাশ মন্ডলকে দায়ি করাই যায়। জেসিন গোলরক্ষককে এগিয়ে থাকতে দেখে দারুণ ভাবে বল দ্বিতীয় পোস্টে প্লেস করেন। গোটা ম্যাচে ভালো খেললেও, আকাশ দুইবার পরাস্ত হন। তবে তাঁর সাহসিকতার প্রশংসা করতেই হবে।

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁঝ বজায় রাখে লাল-হলুদ। তবে একেবারে শেষদিকে ইস্টবেঙ্গল রক্ষণে অনেক ফাঁক দেখতে পাওয়া যায়। এরিয়ান কোচ রাজদীপ নন্দী যদিও তা কাজে লাগাবার যথেষ্ট চেষ্টা করেন। তবে তাঁকে ব্যর্থ হতে হয়। কারণ ফুটবলাররা গোলের সন্ধান পাননি। চেষ্টা করলেও ইস্টবেঙ্গলের জালে বল ঢোকাতে পারেননি তাঁরা।

আরও পড়ুন:AIFF-এর নয়া উদ‍্যোগ,অক্টোবরে ভারতে আসছেন আর্সেন ওয়েঙ্গার

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...