Thursday, June 25, 2026

INDIA-কে রোখার ষড়যন্ত্র! দুর্নীতি মামলায় হেমন্ত সোরেনকে তলব ইডির

Date:

Share post:

নরেন্দ্র মোদিকে(Narendra Modi) গদিচ্যুত করতে গঠিত হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া(INDIA)। এরপরই লোকসভা নির্বাচন যত ঘনিয়ে আসছে বিজেপির তরফে ততই শুরু হচ্ছে এজেন্সি লাগিয়ে বিরোধীদের বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র। সেই তালিকায় এবার উঠে এলো ইন্ডিয়া জোটের অন্যতম শরিক ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের নাম। ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রধান হেমন্ত সোরেনকে(Hemant Soren) এবার তলব করল ইডি(ED)। জমি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে নোটিশ পাঠানো হয়েছে তাঁকে। ২৪ অগাস্ট ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এই ঘটনাকে পুরোপুরি রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে বিরোধীরা।

অবশ্য এই ঘটনা প্রথমবার নয়, অবিজেপি রাজ্যগুলিতে বিজেপিকে রাজনৈতিক সুবিধা পাইয়ে দিতে কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা ব্যাপকভাবে বেড়ে উঠেছে। গত বছর নভেম্বর মাসে অবৈধ খনন মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এর পাশাপাশি আরও একাধিক মামলায় তাঁকে বিপাকে ফেলতে তৎপর হয়ে উঠেছে ইডি। জমি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই ১৪ জনকে গ্রেফতার করেছে ইডি। তাঁদের জিজ্ঞাসাবাদের পর এবার হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদ করতে তৎপর হল এজেন্সি। তদন্তকারীদের অভিযোগ, রাঁচিতে সরকারি ও সেনাবাহিনীর জমি ভুয়ো নথিপত্র তৈরি করে বেচা-কেনা করা হয়েছে। এই ঘটনার তদন্তে নেমেই তলব করা হয়েছে হেমন্ত সোরেনকে।

প্রসঙ্গত, ইন্ডিয়া জোটের তৎপরতার পর ইতিমধ্যেই জোটের অন্যতম শরিক বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবকে জেলে পাঠাতে উদ্যোগী হয়েছে সিবিআই। ইতিমধ্যেই এবিষয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে তারা। এজেন্সির দাবি, লালু এখন সুস্থ রয়েছেন ফলে জেলে পাঠানো হোক তাঁকে। কারণ অসুস্থতার জেরেই জামিন দেওয়া হয়েছিল প্রবীণ এই রাজনীতিবিদকে। এরপর হেমন্ত সোরেনের বিরুদ্ধে ইডির তৎপরতা, বিজেপির চেনা ছকে রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...