Friday, March 20, 2026

মুম্বই-বেঙ্গালুরু উদয়ন এক্সপ্রেসে আগু*ন! আতঙ্কে যাত্রীরা

Date:

Share post:

ট্রেন থেকে গল গল করে বেরোচ্ছে ধোঁয়া।কালো ধো*য়া স্টেশন চত্বরে। শনিবার সকালে এমনই দৃশ্যের সাক্ষী থাকল মুম্বই-বেঙ্গালুরু উদয়ন এক্সপ্রেসের যাত্রীরা। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায় দমকলবাহিনী। যদিও ঘটনায় হতাহতের খবর মেলেনি।

আরও পড়ুনঃ লোকাল ট্রেনে আ.গুন! আত.ঙ্কে যাত্রীরা, বিপর্যস্ত রেল পরিষেবা
শনিবার সকালে মুম্বই-বেঙ্গালুরু উদয়ন এক্সপ্রেসে আগুন লাগার ঘটনা ঘটে। বেঙ্গালুরুর সাঙ্গোলি রায়ান্না স্টেশনে ট্রেনটি পৌঁছনোর পর আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।কালো ধোঁয়ায় ঢেকে যায় স্টেশন চত্বর। প্রাণভয়ে হুড়োহুড়ি শুরু করেন যাত্রীরা। আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা। দমকলবাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনে।কী কারণে আগুন লাগল, তা জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে রেল সূত্রে খবর।
গত ২ জুন ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছিল চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। দুর্ঘটনাগ্রস্ত হয় বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসও। এই দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়। তার পরও বেশ কয়েকটি ট্রেনের কামরায় আগুন লাগার খবর প্রকাশ্যে এসেছে। স্বভাবতই এই ঘটনার পর যাত্রীর নিরাপত্তা নিয়ে রেলের উপর প্রশ্ন উঠেছে।

Related articles

টিকিট মেলেনি কোথাও, ভোটযুদ্ধে নতুন দল ঘোষণা ‘ধান্দাবাজ’ রাজন্যার! 

তৃণমূল থেকে আগেই বহিষ্কার করা হয়েছিল, বিজেপির (BJP) টিকিটে বিধানসভা ভোটে লড়ার স্বপ্নের সলিল সমাধি হতেই নতুন দল...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...