Sunday, April 5, 2026

অধীরের হাত ধরে কংগ্রেসে ফিরহাদের জামাই, টিকিট না পেয়েই সিদ্ধান্ত: জানালেন ইয়াসির

Date:

Share post:

কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল নেতা ইয়াসির হায়দার (Yasser Haidar)। শনিবার, তাঁকে পাশে বসিয়ে সাংবাদিক বৈঠকে একথা জানান প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীররঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। টিকিট না পেয়েই এই সিদ্ধান্ত বলে স্পষ্ট জানান তিনি। এদিন সাংবাদিক বৈঠকে ইয়াসির অভিযোগ, ২০২১-এ তৃণমূলের টিকিট পাননি তিনি। সেই বছরই মার্চ মাসে তৃণমূল ছেড়ে দেন তিনি। সক্রিয় রাজনীতিতে ছিলেন না বলে দাবি করে ইয়াসির বলেন, কংগ্রেস তাঁকে এই সুযোগ দেওয়ায় তিনি খুশি। যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।

অধীর চৌধুরী জানান, অনেকদিন ধরেই ইয়াসির যোগাযোগ রাখছিলেন। এবার তাঁকে দলে নেওয়া হল। কিন্তু বাংলায় কংগ্রেসের অস্তিত্ব কোথায়? বিধানসভায় তাঁদের একজনও প্রতিনিধি নেই। তুলনামূলক ভাবে শক্তিশালী বিজেপি। তাহলে, সেখানে কেন গেলেন না ফিরহাদের জামাই! ইয়াসিরের কথায়, তিনি ধর্ম নিয়ে রাজনীতি করতে চান না। যাঁকে হাত ধরে দলে যোগ দান করালেন, সেই ইয়াসিরের এই মন্তব্যে শাবাশি দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এর আগে তৃণমূল থেকে কংগ্রেস গিয়ে তাদের টিকিটে দাঁড়িয়ে সাগরদিঘি উপনির্বাচনে জেতেন বাইরন বিশ্বাস। কিন্তু শপথ নেওয়ার পরেই ফের তৃণমূল ফেরেন তিনি। সেই কারণেই বোধহয় ইয়াসিরের যোগদান নিয়ে মাথা ঘামাতে চায় না তৃণমূল। এই প্রসঙ্গে দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “ও কিছু না। কজন চেনে এঁদের!”

 

Related articles

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...

বারবার হার্ট অ্যাটাক, হাসপাতালে ভর্তি পরিচালক অগ্নিদেব 

সময়টা সত্যিই ভালো যাচ্ছে না বাংলা ইন্ডাস্ট্রির জন্য। উদ্বেগ বাড়িয়ে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন টলিউড পরিচালক...