Wednesday, June 24, 2026

যৌ*ন সম্পর্কে সম্মতির ন্যূনতম বয়স কত হওয়া উচিত?কেন্দ্রের মতামত চাইল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

যৌন সম্পর্কে সম্মতির জন্য ন্যূনতম বয়স কত হওয়া উচিত? একাধিক জনস্বার্থ মামলার ভিত্তিতে এবার এই বিষয়ে কেন্দ্রীয় আইন মন্ত্রক ও স্বরাষ্ট্রমন্ত্রক এবং জাতীয় মহিলা কমিশন সহ একাধিক কর্তৃপক্ষের কাছে তাঁদের মতামত জানতে চাইল সুপ্রিম কোর্ট।

আরও পড়ুনঃ যৌন হেনস্তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ মহিলা কুস্তিগিররা
সাম্প্রতিককালে সোশ্যাল মিডিয়ার দৌলতে ১৪ বছর বয়সেই যৌন সম্পর্কের বিষয়ে অনেক বেশি সচেতন হয়ে যাচ্ছে কিশোর-কিশোরীরা। এমনকী ওই বয়স থেকেই নিজেদের সম্মতিতেই মিলিত হয় অনেকে। কিন্তু বর্তমান আইন অনুযায়ী ১৮ বছরের নীচে নিজেদের সম্মতিতে যৌন মিলনে লিপ্ত হলে তা ধর্ষণ হিসাবে গণ্য করা হয়। তাই কিশোর-কিশোরী অনেক ক্ষেত্রে নিজেদের সম্মতিতে মিলিত হলেও পরে আইনের অপব্যাবহার করে বহু কিশোর থেকে শুরু করে পুরুষদের অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়।তাই যৌনতায় সম্মতির বয়স কমিয়ে ১৮ বছর থেকে ১৬ বছর করার জন্য কেন্দ্রকে পরামর্শ দিয়েছিল মধ্যপ্রদেশ সরকার। এবার এই নিয়ে কেন্দ্রের মতামত চাইল সুপ্রিম কোর্ট।
শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী হর্ষ বিভোর সিঙ্ঘল। শুক্রবার মামলাটি গ্রহণ করেছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ। এবিষয়ে কেন্দ্রের আইন মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রক এবং জাতীয় মহিলা কমিশন সহ একাধিক কর্তৃপক্ষের কাছে মতামত জানতে চেয়েছে বেঞ্চ ।

Related articles

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...