Thursday, June 25, 2026

ভারতীয় দলের মিডল অর্ডার নিয়ে মুখ খুললেন সৌরভ, চার নম্বরে দেখতে চান এই ব‍্যাটারকে

Date:

Share post:

সামনেই এশিয়া কাপ এবং একদিনের ক্রিকেট বিশ্বকাপ। ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে বসতে চলেছে ক্রিকেট বিশ্বকাপ। দীর্ঘদিন ধরে আইসিসির কোন ট্রফি নেই ভারতের ঝুলিতে। সেই খরা কাটাতে মরিয়া টিম ইন্ডিয়া। আর তার আগে কঠিন সমস‍্যা সামনে এসেছে ভারতীয় দলের। তা হল দলের মিডল অর্ডার সমস‍্যা। সেই নিয়ে মুখ খুলেছেন স্বয়ং ভারত অধিনায়ক রোহিত শর্মা নিজেও। আর এবার সেই নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের কথায়, রোহিত শর্মাদের বেশি চিন্তা করার বা ভয় পাওয়ার দরকার নেই। কারণ, চার নম্বরে খেলার মতো অনেক ভারতের অনেক ব্যাটার রয়েছে।

এই নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” কে বলল আমাদের দলে চার নম্বর ব্যাটার নেই? ওখানে খেলার মতো অনেক ব্যাটার রয়েছে। এখন ভারতে অনেক ব্যাটার। তার মধ্যে তিলক ভর্মা অন্যতম। কারণ ও বাঁ হাতি। ভারতীয় দলে বাঁ হাতি কম। তাই শ্রেয়স আইয়র খেলতে না পারলে তিলককে চার নম্বরে খেলানো যেতে পারে।”

সৌরভ আরও বলেন,” তিলকের অভিজ্ঞতা কম হতে পারে, কিন্তু তাতে খুব একটা সমস্যা হবে না। কারণ, তিলক আইপিএল খেলেছে। বড় ক্রিকেটারদের সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে। তাই এত তাড়াতাড়ি আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিতে পেরেছে। ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

Related articles

জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত্যু মিছিল, শোকপ্রকাশ মোদির

এক মিনিটেরও কম সময়ের ব্যবধানে জোড়া ভূমিকম্পে তছনছ ভেনেজুয়েলা (Earthquake in Venezuela)। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার একের পর এক...

অমরনাথ যাত্রার আগেই ভাড়া নির্ধারণ করে নির্দেশিকা জম্মু-কাশ্মীর প্রশাসনের

আগামী ৩ জুলাই শুরু হচ্ছে চলতি বছরের অমরনাথ যাত্রা(Shri Amarnath Yatra) । যাত্রীদের সুবিধার জন্য এবার আগেই বিভিন্ন...

বিচ্ছিন্ন সিকিম-কালিম্পং যোগাযোগ, ভোগান্তিতে জনজীবন

প্রবল বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার জেরে বিপর্যস্ত পাহাড়ি জনজীবন। আটকে বহু পর্যটক।একাধিক রাস্তায় ধস নামার পাশাপাশি বৃহস্পতিবার ভোরে...

FIFA World Cup: সহজ জয়ে নকআউটে ব্রাজিল, ম্যাচ শেষে আবেগে ভাসলন নেইমার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে নকআউট পর্বে উঠল ব্রাজিল(Brazil)। জোড়া গোল ভিনিসিয়াস...