Friday, April 3, 2026

আমেরিকায় ঘরের ভিতর গু.লিবিদ্ধ ৪ ভারতীয় বংশোদ্ভূত!

Date:

Share post:

আমেরিকায় রহস্যজনক ভাবে মৃত চার ভারতীয় বংশোদ্ভূত। আমেরিকার ওয়েস্ট দেজ মোইন্সে ঘরের ভিতরেই গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে মৃতদের মধ্যে ৪জন অন্ধ্রপ্রদেশের গুন্টুর জেলার সুন্দুরু এলাকার বাসিন্দা।  তাঁদের নাম চন্দ্রশেখর সুনকারা (৪৪), সাবণ্য (৪১) এবং সঙ্গে দুই নাবালক কিশোর। কে বা কারা গুলি করল, এটা আত্মহত্যা না খুন তাই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।


স্থানীয়রা পুলিশকে জানিয়েছে, বেশ কিছুদিন ধরেই অবসাদে ভুগছিলেন চন্দ্রশেখর। সন্দেহ, তিনিই প্রথমে স্ত্রী ও দুই সন্তানকে গুলি করে খুন করেন। পরে নিজে আত্মঘাতী হন। প্রাথমিক তদন্তে জানা গেছে যে উচ্চশিক্ষার জন্য চন্দ্রশেখর ও তাঁর পরিবার আমেরিকায় চলে যান। তারপর সেখানেই বসবাস করতে শুরু করেন। গুলির শব্দ শুনে আতঙ্ক তৈরি হয় স্থানীয়দের মনে এবং তাঁরাই পুলিশকে খবর দেন। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

 


Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...