মিলল সৃজিতের অন্ধকারের ইঙ্গিত, ডে.ঙ্গি আক্রা.ন্ত টলিউড পরিচালক!

Date:

Share post:

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে খারাপ সময়ের ইঙ্গিত দিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji)। অনেকেই মনে করছিলেন মারাত্মক কোনও সমস্যায় পড়েছেন সৃজিত। সেই আশঙ্কায় সত্যি হল। ডেঙ্গি (Dengue)আক্রান্ত ‘দশম অবতার’- এর পরিচালক। পুজোতে এই ছবি মুক্তির আগে শারীরিক অসুস্থতার কারণে সম্পূর্ণ শুটিং করতে পারলেন না তিনি। বুধবার হঠাৎই ফেসবুকে সৃজিত লেখেন, “অন্ধকার নামছে, খুব অন্ধকার…”। টলিপাড়ার খবর অনুযায়ী, তখন থেকেই প্রবল জ্বরে ভুগছেন সৃজিত। এবার জানা গেল তাঁর বিষন্নতার আসল কারণ শারীরিক অসুস্থতা।

বেশ কিছুদিন ধরে কাহিল হয়ে পড়ছিলেন। ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খেলেও রোগ সারছিল না। অবশেষে রক্ত পরীক্ষা করে জানা যায় তাঁর ডেঙ্গি হয়েছে। শনিবারই সেই রিপোর্ট হাতে পেয়েছেন সৃজিত। নিজের পরিচালিত অটোগ্রাফ ছবির গানের ছন্দে নিজেই জানালেন ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর। আপাতত সম্পূর্ণ বিশ্রামে রয়েছে তিনি।

 

spot_img

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...