Thursday, June 25, 2026

সালিশি সভায় স্ত্রীর হাত প্রেমিকের হাতে দিলেন স্বামী, ডিভো.র্স দিতে নারাজ মহিলা

Date:

Share post:

আট বছরের বিবাহিত সম্পর্কে দাড়ি টেনে স্ত্রীর হাত প্রেমিকের হাতে দিলেন স্বামী। তবে এখনই স্বামীকে (Husband) ডিভোর্স (Divorce) দিতে চান না মহিলা। ঘটনা মালদহের (Maldah) হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রামের।

প্রায় ৮ বছর আগে মতিলাল সিংহর সঙ্গে বিয়ে হয় স্বপ্নার। তাদের পাঁচ বছরের একটি শিশুর পুত্র রয়েছে কিন্তু কয়েক বছর ধরেই প্রতিবেশী গ্রামের কলের মিস্ত্রি তাপস সিংহের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন স্বপ্না। এই নিয়ে বাড়িতে তুমুল অশান্তি হয়। স্বপ্নার মোবাইল ফোন কেড়ে নেন মতিলাল। কিন্তু তারপরেও প্রেমিকের সঙ্গে সম্পর্ক রেখে চলেন ওই বধূ। তাপস ও স্বপ্না একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। প্রেমিকের হাত ধরে পালিয়ে যান স্বপ্না সিংহ। দিল্লিতে এক মাস থাকার পর সপ্তাহ খানেক আগে এলাকায় ফিরে আসেন তাঁরা।

শনিবার রাতে মতিলাল সালিশি সভায় দাঁড়িয়ে প্রেমিকের হাতেই স্ত্রীকে তুলে দেন। মতিলাল সিংহ স্পষ্ট জানিয়ে দেন, স্বপ্নাকে নিয়ে তিনি আর সংসার করতে চান না। তাপস-স্বপ্নার বিয়েতেও মতিলালের কোনও আপত্তি নেই। তবে, এখনই মতিলালকে ডিভোর্স দিতে রাজি হননি স্বপ্না। কারণ, তাপসেরও প্রায় ১৯ বছরের বিবাহিত জীবন, বাড়িতে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছেন।

আরও পড়ুন- বাংলায় যথেচ্ছ বহুতল নির্মাণ রুখতে কী উদ্যোগ নিচ্ছে রাজ্য?

 

 

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...