Thursday, June 25, 2026

৬ গোল করেও বিদায় মহামেডানের, অল্পের জন্য বাঁচল মোহনবাগান

Date:

Share post:

হাঁফ ছেড়ে বাঁচল মোহনবাগান সুপার জায়েন্ট।কলকাতা লিগে হারের পর, ডুরান্ড কাপ থেকেও ছিটকে যেতে পারত সবুজ-মেরুন। তবে হলো না। রবিবার জামশেদপুর এফসিকে ৭-০ গোলের ব্যবধানে হারাতে পারলে কোয়ার্টার ফাইনালে চলে যেতে পারত মহামেডান স্পোর্টিং ক্লাব। তবে অল্পের জন্য সেই লক্ষ্য ছুঁতে পারল না মেহেরাজউদ্দিন ওয়াডুর ছেলেরা। ৬-০ গোলে জিতলেও পরের রাউন্ডে যাওয়া হল না সাদা-কালো ব্রিগেডের। তবে রবিবার সন্ধ্যার খেলায় অসাধ্য সাধন করতে চলেছিলেন সামাদ আলি মল্লিকরা। শেষদিকে কিছু আক্রমণ করে জামশেদপুরও। তবে ব্যবধান কমাতে পারেনি তারা।

ডুরান্ডের নক আউট পর্বে আগেই পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল। ডার্বি জয়ের পর পাঞ্জাব এফসিকে হারানোয় শেষ আটের দরজা খুলে ফেলে কার্লোস কুয়াদ্রাতের দল। সমস্ত গ্রুপ মিলিয়ে সেরা দুই দল হিসেবে নকআউট পর্বে পৌঁছনোর সম্ভবনা বেশি ছিল মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেডের। জামশেদপুর এবং মহামেডানের কাছেও সুযোগ ছিল নকআউট পর্বে ওঠার। তবে সেই জন্য বড় ব্যবধানে জিততে হত দুই দলকে। কার্যত দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থায় খেলতে নেমেছিল সাদা কালো বাহিনী। আর প্ৰথম থেকেই গোল বন্যায় ভাসিয়ে দেয় মহামেডান। প্রথম থেকেই গোল পেতে থাকে মেহেরাজের ছেলেরা। ১০ মিনিটে কাসিমভের এসিস্ট থেকে মহামেডানকে প্রথমে এগিয়ে দেন সাঙ্গা। ১৬ মিনিটে রেমসাঙ্গা দ্বিতীয় গোল করেন। ডেভিড ২৮ মিনিটে ৩-০ করে দেন। প্রথমার্ধে ৩-০ এগিয়ে থাকে সাদা-কালো ব্রিগেড।

খেলা যত এগচ্ছিল ততই যেন চাপ বাড়ছিল মোহনবাগানের। কোয়ার্টার পৌঁছাতে গেলে মহামেডানকে দ্বিতীয়ার্ধে আরও চার গোল দিতে হত। ডেভিড আরও তিনটি গোল করে যান ৬৯, ৮১ এবং ৮৯ মিনিটে। শেষ লগ্নে আরও একটা গোল করলেই মহামেডানেই ভাগ্যে শিকে ছিঁড়ত। তবে সেই আশা পূরণ হয়নি মহামেডান সমর্থকদের। তবে এমন রোমাঞ্চকর ম্যাচ বহুদিন দেখা যায়নি ডুরান্ড কাপে। ম্যাচ শেষে নিশ্চিত ভাবেই স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন জুয়ান ফেরান্দোর দল।

আরও পড়ুন:প্রকাশিত হল আসন্ন একদিনের বিশ্বকাপের ম্যাসকট

 

 

 

 

Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...