Monday, March 16, 2026

সন্ন্যা.সীর বেশে আছড়ে শিশুহ.ত্যা! মথুরার ঘটনায় স্তম্ভিত নেটিজেনরা

Date:

Share post:

সন্ন্যাসীর পোশাক পরে শিশুহত্যা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) মথুরার (Mathura) ঘটনায় স্তম্ভিত স্থানীয়রা। অভিযোগ, সন্ন্যাসীর পোশাক পরে এক ব্যক্তি পথচলতি একটি শিশুকে (Child) তুলে আছড় মারতে শুরু করেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। এর পরেই ওই ‘সন্ন্যাসী’কে প্রবল মারধর করে উত্তেজিত জনতা। আহত অবস্থায় হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে তাঁকে।

মথুরার রাস্তা ধরে সপ্তকোশী যাত্রায় যাচ্ছিলে ওমপ্রকাশ নামে বছর ৫২-র ওই ব্যক্তি। সন্ন্যাসীর পোশাক পরে রাস্তা দিয়ে হাঁটছিলেন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে চলতে চলতে হঠাৎই একটি বছর পাঁচেকের বালকটিকে তুলে রাস্তাতেই আছাড় মারতে থাকেন। বারবার আছাড় মারতে থাকায় ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। ওই এলাকাতেই তার বাবার একটি দোকান আছে। শিশুটির মৃত্যুর পরেই ওমপ্রকাশকে ধরে ফেলেন স্থানীয়। তার পর চলে উত্তম-মধ্যম। উত্তেজিত জনতার হাত থেকে সন্ন্যাসীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

কিন্তু কেন এই ব্যক্তি ওই রকম নৃশংস কাজ করলেন তা এখনও জানা যায়নি। গ্রামীণ পুলিশ সুপার ত্রিগুণ বাইসেন জানান, ওই সন্ন্যাসীর শারীরিক অবস্থা খুবই খারাপ। কেন তিনি শিশুটিকে খুন করলেন, তা স্থিতিশীল হলে জেরা করে জানবে পুলিশ।

 

 

 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...