Saturday, April 4, 2026

মেয়ের সঙ্গে প্রেম করার অপরাধ! যোগীরাজ্যে ম.র্মান্তিক পরিণতি মু.সলিম দম্পতির

Date:

Share post:

হিন্দু মেয়ের (Hindu Girl) সঙ্গে প্রেম (Love Relation)। আর সেই অপরাধেই পিটিয়ে মারা হল এক মুসলিম দম্পতিকে (Muslim Couple)। ঘটনাকে কেন্দ্র করে ফের সংবাদ শিরোনামে উঠে এল যোগীরাজ্য (Yogi Adityanath State)। উত্তরপ্রদেশের সীতাপুরের (Sitapur) ঘটনা।

উত্তরপ্রদেশের সীতাপুরের বাসিন্দা প্রৌঢ় আব্বাস এবং তাঁর স্ত্রী কামরুল নিশা। অভিযোগ, গত শুক্রবার আব্বাস এবং নিশার উপর চড়াও হয় তাঁদেরই কয়েকজন প্রতিবেশী। ব্যাপক মারধর করা হয় তাঁদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দম্পতির। আর তা দেখেই অভিযুক্তরা তৎক্ষণাৎ ঘটনাস্থল থেকে চম্পট দেয়। যদিও পরে সীতাপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ অভিযুক্তকে গ্ৰেফতার করেছে। আরও দু’জনের খোঁজে চলছে তল্লাশি।

 

পুলিশ জানিয়েছে, ওই দম্পতির ছেলের সঙ্গে পাশের প্রতিবেশী এক হিন্দু তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ২০২০ সালে একবার ওই তরুণীকে নিয়ে পালিয়েও যায় মৃত আব্বাসের ছেলে। সেইসময় ওই তরুণী নাবালিকা ছিলেন। ফলে আব্বাসের ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করে ওই তরুণীর পরিবার। তাঁকে গ্ৰেফতার করে জেলেও পাঠায় পুলিশ। কিছুদিন আগেই মৃত প্রৌঢ়ের ছেলে জেল থেকে ছাড়া পেয়েছেন।

স্থানীয় সূত্রে খবর, ওই তরুণীর পরিবারের আশঙ্কা ছিল, আব্বাসের ছেলে ফের তাঁদের মেয়েকে নিয়ে পালিয়ে যেতে পারে। সেই আশঙ্কা থেকে ওই যুবককে ভয় দেখানোর লক্ষ্যেই তাঁর বাবা-মায়ের উপর হামলা চালায় অভিযুক্তরা। কিন্তু মারের চোটে তাঁদের এমন ভয়ানক পরিণতি হবে তা হয়তো বুঝতে পারেনি অভিযুক্তরা। সঙ্গে সঙ্গে ওই তরুণীর বাবা-সহ পাঁচ অভিযুক্ত পালিয়ে যায়। যদিও পুলিশ জানিয়েছে, মূল অভিযুক্ত-সহ ৩ জনকে ইতিমধ্যেই গ্ৰেফতার করা হয়েছে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...