Saturday, April 4, 2026

লাদাখে ভারতীয় ভূখণ্ডে চিনা দখল.দারি নিয়ে মোদি সরকারের বিরুদ্ধে মিথ্যে ভাষণের অভিযোগ রাহুলের

Date:

Share post:

লাদাখে ভারতীয় ভূখণ্ডে চিনের দখলদারি নিয়ে মোদি সরকারের (Modi Government) বিরুদ্ধে মিথ্যে ভাষণের অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। রবিবার, তাঁর বাবা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষ্যে লাদাখে (Ladakh) গিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন রাহুল। তারপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে লাদাখে চিনের (China) দ্বারা ভারতের (India) জমি দখল নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেন কংগ্রেস সাংসদ। বলেন, “ভারতের এক ইঞ্চি জমিও চিনের PLA বাহিনী নিতে পারেনি বলে কেন্দ্রের তরফে যে দাবি করা হয়েছে তা সত্যি নয়”।

শনিবারই বাইক চালিয়ে লাদাখ গিয়েছেন কংগ্রেস সাংসদ। রবিবার, সেখানেই প্যাংগ্যাং সো লেকের ধারে প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর ৭৯তম জন্মদিন পালন করে তিনি। আর তারপরেই কেন্দ্রের মোদি সরকারকে তুলোধনা করেন রাহুল। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, “চিন আমাদের জমি দখল করে নেওয়ায় উদ্বিগ্ন স্থানীয়রা। ওঁরা বলছেন, চিনের লালফৌজ ওঁদের চারণ ভূমি দখল করে নিয়েছে। যদিও প্রধানমন্ত্রীর দাবি, এক ইঞ্চিও জমি নেয়নি। কিন্তু এটা সত্যি নয়। এখানকার যাকে হোক জিজ্ঞাসা করতে পারেন।”

লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করার কেন্দ্রীয় সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, যে স্ট্যাটাস দেওয়া হয়েছে, তাতে খুশি নন লাদাখের মানুষ। তাঁরা আরও প্রতিনিধিত্ব চান। এলাকায় বেকারত্ব উদ্বেগজনক। কংগ্রেস নেতার মতে, কোনও রাজ্য আমলাতন্ত্রের মাধ্যমে নয়, জনপ্রতিনিধিদের মাধ্যমে চলা উচিত।

আগামী মাসে কার্গিল হিল কাউন্সিলের ভোট। সেই নির্বাচনে ওমর আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্সের সঙ্গে জোট করেছ কংগ্রেসের। তার আগে রাহুলের লাদাখ সফর ও সেখানে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের নিশানা করার পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেই মত রাজনৈতিক মহলের।

 

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...