Saturday, April 4, 2026

ভোটের প্রচারে বিজেপি নেতার মুখে কালি! যোগীরাজ্যে উ.ত্তেজনা

Date:

Share post:

ভোটের প্রচারে বেরিয়ে এবার চরম অস্বস্তির মুখে পড়তে হল বিজেপি নেতাকে (BJP Leader)। ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে যোগীরাজ্যে (Yogi State)। জানা গিয়েছে, বিজেপি নেতা দারা সিং চৌহানের (Dara Singh Chouhan) মুখে কালো কালি ছিটিয়ে দেয় এক যুবক। মউ জেলার ঘোসি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন দারা। ঘটনাকে কেন্দ্র করে চরম অস্বস্তিতে পড়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন (Double Engine) রাজ্যে কীভাবে এমন কাণ্ড ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের নাম মনু যাদব। হাঁসপুর এলাকার বাসিন্দা সে।

ররিবার ছুটির দিনে কোপাগঞ্জ ব্লকে প্রচার সেরে গাড়ি করে ফিরছিলেন ওই বিজেপি নেতা। পথে আদরি চাট্টি নামে একটি জায়গায় দলীয় সমর্থকদের দেখে গাড়ি থামান তিনি। আর তখনই ঘটে যায় বিপত্তি। গাড়ি থেকে নামতেই ভিড়ের মধ্যে থেকে বিজেপি নেতাকে লক্ষ্য করে কালি ছোড়েন এক যুবক। পরে বোতল থেকে কালি ছিটিয়েই চম্পট দেয় অভিযুক্ত। এমন অপ্রত্যাশিত ঘটনায় উপস্থিত সবাই হকচকিয়ে যান। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষী ও সমর্থকরা দ্রুত দারা সিংকে সরিয়ে নিয়ে যান। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এরপরই প্রচার বন্ধ করে দ্রুত এলাকা ছাড়েন চৌহান।

ইতিমধ্যে, অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে কী কারণে এমন কাণ্ড ঘটাল যুবক তা এখনও পরিষ্কারভাবে জানা যায়নি। আগামী ৫ সেপ্টেম্বর ঘোসি কেন্দ্রে উপনির্বাচন। তার আগে এমন ঘটনায় বেশ বিপাকে যোগী শিবির। তবে ঘটনার জেরে খানিকক্ষণের জন্য চোখে দেখতে পাচ্ছিলেন না দারা সিং। পরে কিছুটা সামলে নিয়ে এই ঘটনার জন্য সমাজবাদী পার্টিকেই কাঠগড়ায় তোলেন তিনি।

 

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...