Monday, March 16, 2026

ফিট নন রাহুল, কেন রাখা হল এশিয়া কাপের দলে? মুখ খুললেন আগারকার

Date:

Share post:

ঘোষণা হয়েছে আসন্ন এশিয়া কাপের জন‍্য ভারতীয় দল। চোট সারিয়ে দলে ফিরেছেন শ্রেয়স আইয়ার এবং কে এল। শ্রেয়স ফিট হলেও, এখনও পুরোপুরি ফিট নন রাহুল। তবে কেন এশিয়া কাপের দলে নেওয়া হল কে এল রাহুলকে? এই প্রশ্নই উঠতে শুরু করেছে। আর এই নিয়ে এবার মুখ খুললেন প্রধান নির্বাচক অজিত আগারকার।

দল নির্বাচনের পর সাংবাদিক সম্মেলনে আগারকার বলেন,” হ্যাঁ, কে এল রাহুলের ফিটনেস নিয়ে একটু সমস্যা রয়েছে। আশা করছি প্রথম ম্যাচের আগেই সম্পূর্ণ ফিট হয়ে যাবে। হতে পারে প্রথম দু’একটা ম্যাচ খেলতে পারবে না। ও আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিকেটার। তাই ওকে দলে রেখেছি আমরা। সতর্কতা হিসাবে দলের সঙ্গে সঞ্জু স‍্যামসনকে পাঠানো হচ্ছে। তবে শ্রেয়স আইয়ার ফিটনেস পাস করেছে। আমাদের জন্য দু’টি গুরুত্বপূর্ণ দল হবে। ৫ সেপ্টেম্বরের আগে আমরা বিশ্বকাপের দল বাছব না। আমরা তাতে আরও কিছুটা সময় পাব।”

এদিকে দলে নতুন মুখ হিসাবে জায়গা পেয়েছেন তিলক ভার্মা। তিলককে নিয়ে আগারকার বলেন, “তিলক ভার্মা সত্যিকারের প্রতিশ্রুতিবান। ও ম‍্যাচে আগ্রাসী মেজাজ দেখিয়েছেন। ওকে দলে রাখাটা ভালো বিষয়। সৌভাগ্যবশত আমরা ১৭ জনের দলে ওকে নিতে পেরেছি। এটি ওর জন্য বড় সুযোগ।”

আরও পড়ুন:এশিয়া কাপে দলে মিডল অর্ডারের দায়িত্ব কে? প্রশ্ন শুনেই বিরক্ত রোহিত

 

 

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...