Friday, April 3, 2026

ম‍্যাচের সেরা হয়ে আইপিএলকেই কৃতিত্ব রিঙ্কুর

Date:

Share post:

আয়ারল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের। রবিবার আয়ারল্যান্ডকে ৩৩ রানে হারায় জশপ্রীত বুমরাহ’র দল। আইরিশদের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম‍্যাচে জয় পেতেই এক ম‍্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পরে টিম ইন্ডিয়া। তিন ম‍্যাচের টি-২০ সিরিজে ২-০ এগিয়ে যায় টিম ইন্ডিয়া। রুতুরাজ গায়কোওয়াড, সঞ্জু স‍্যামসন, রিঙ্কু সিং-এর দুরন্ত ব‍্যাটিং। তবে রবিবার ডাবলিনে ব‍্যাট নজর কারেন রিঙ্কু। আইপিএলের ঢংয়েই দলের ইনিংসকে গভীরে টেনে নিয়ে যান তিনি। শেষবেলায় ব্যাট হাতে ঝড় তুলে টিম ইন্ডিয়াকে পৌঁছে দেন বড় রানের লক্ষ্যে। আর এর সুবাদেই ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন কেকেআরের তরুণ তুর্কি। ম‍্যাচের সেরা হয়ে উচ্ছ্বসিত রিঙ্কু। কৃতিত্ব দিলেন আইপিএলকে।

ম‍্যাচ শেষে রিঙ্কু বলেন,” ভাল কিছু করার আত্মবিশ্বাস নিয়েই ব্যাট করতে নেমেছিলাম। দারুণ লাগছে। আমি সেটাই করার চেষ্টা করেছি, যেটা এতদিন আইপিএলে করে এসেছি। দেশের জার্সিতে এটা আমার দ্বিতীয় ম্যাচ। তবে এই প্রথমবার ব্যাট করার সুযোগ পাই। আমি আত্মবিশ্বাসী ছিলাম। মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছিলাম। ইনিংস টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করি। জানতাম শেষ বেলায় সুযোগ নেওয়া যাবে লক্ষ্য ছিল আইপিএলের অভিজ্ঞতা কাজে লাগানোর। মনে হয় সেটাই ঠিকঠাক করতে পেরেছি। দলের রানও ভাল জায়গায় পৌঁছেছে।”

এরপরই  রিঙ্কু আরও বলেন,” আসলে আমি ক্রিকেট খেলছি টানা দশ বছর। উঠেও এসেছি খুবই সাধারণ পরিবার থেকে। বলতে পারেন, কঠোর পরিশ্রমের ফল এখন পাচ্ছি। বেশি ভাল লাগছে, আন্তর্জাতিক ম্যাচে প্রথম ব্যাট করার সুযোগ পেয়ে সেরার পুরস্কার হাতে নিয়ে। এতটা ভাবতে পারিনি। এখন এই ছন্দটাই ধরে রাখতে হবে।”

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...