Saturday, April 4, 2026

হিমাচলের বাঁধে রাতভর আটকে বনদফতরের কর্মী সহ ১০ জন উদ্ধার

Date:

Share post:

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের একটি বাঁধ সংলগ্ন এলাকায় আটকে পড়েছিলেন দশ জন। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মান্ডি এবং বিলাসপুর জেলার সংযোগস্থলে অবস্থিত কোলড্যাম বাঁধে আটকে পড়েছেন ওই দশ জন। সোমবার ভোরে সকলকেই উদ্ধার করা গিয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

আরও পড়ুনঃ ছাত্রনেতা সুদীপ রাহার মামলায় নজিরবিহীন পদক্ষেপ, হাইকোর্ট পার্টি করল যাদবপুরের ছাত্রদের

কোলড্যাম বাঁধের তলা বয়ে গেছে শতদ্রু নদী। ভারী বৃষ্টির জেরে এখন রীতিমত ফুঁসছে শতদ্রু। তাই আটকে পড়া ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে আশঙ্কা দেখা দিয়েছিল। যদিও মান্ডির অতিরিক্ত জেলাশাসক অরিন্দম চৌধরি আশ্বাস দিয়েছিলেন, কারও প্রাণ সংশয়ের সম্ভাবনা নেই। দ্রুত সকলকে উদ্ধারের চেষ্টা চলছে।আটকে পড়া ব্যক্তিদের মধ্যে পাঁচ জন বন দফতরের কর্মী। বাকি পাঁচ জন স্থানীয় বাসিন্দা বলে খবর।
জানা গিয়েছে, শতদ্রুর জলের তোড়ে বেশ কিছু পুরনো গাছ ভেঙে পড়েছিল। সেগুলি তোলার জন্যই মোটরবোটে চেপে জলে নেমেছিলেন বন দফতরের পাঁচ জন কর্মী। পরে ওই বোটে ওঠেন পাঁচ জন স্থানীয় বাসিন্দা। হঠাৎ একটি গাছের গুঁড়ি এসে আটকে যায় বোটের মোটরে। তারপর বাঁধ লাগোয়া জলাশয়েই আটকে পড়েন দশ জন।

 

Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...