Saturday, April 4, 2026

বগটুইকাণ্ডে অভিযুক্ত মৃ*ত লালন শেখের বাড়ির সামনে উদ্ধার বো*মা

Date:

Share post:

বগটুইকাণ্ডে সিবিআই হেফাজতে মৃত্যু হওয়া লালন শেখের বাড়ির বাগান থেকে বেশ কিছু বোমা উদ্ধার করল পুলিশ। মঙ্গলবার সকালে বীরভূমের রামপুরহাট থানার বগটুই গ্রামের পশ্চিমপাড়ার লালনের বাড়ি সামনের বাগান থেকে বোমাগুলি উদ্ধার হয়।ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।

আরও পড়ুনঃঅভিমান গলে জল! বগটুইয়ের নিহ*তদের পরিবারের ভরসা মুখ‍্যমন্ত্রীর উপরই

মঙ্গলবার গোপন সূত্রের খবর পেয়ে লাললন শেখের বাড়ির সামনে অভিযান চালায় পুলিশ। এরপরই পুলিশ দেখে একটি প্লাষ্টিকের জারে রাখা বোমাগুলি । মাটিতে গর্ত করে রাখা হয়েছে সেগুলি ।এরপ্র সেগুলিকে উদ্ধার করে খবর দেওয়া হয় সিআইডির বম্ব স্কোয়াডে। ওই এলাকায় স্থানীয় বাসিন্দাদের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।
তৃণমূল নেতা ভাদু শেখকে বোমা মেরে এবং গুলি করে খুন করার ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন লালন শেখকে ঝাড়খণ্ড থেকে তাঁকে গ্রেফতার করে সিবিআই। সিবিআই হেফাজতে থাকাকালীন গত বছর ১২ ডিসেম্বর তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বগটুইকাণ্ডের পর লালনের বাড়ি সিল করে দিয়েছিল সিবিআই। পরে আদালতের নির্দেশে সেই বাড়ি খুলে দেওয়া হয়।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...