Saturday, April 4, 2026

উত্তরাখণ্ডে ভূমিধসে মৃত ৪, প্রবল বর্ষণে কুল্লু-মান্ডি রাস্তায় আটকে ৭০০ গাড়ি

Date:

Share post:

প্রাকৃতিক বিপর্যয় কোনওভাবেই কাটছে না উত্তরাখণ্ড(Uttarakhand) ও হিমাচল প্রদেশে(Himachal Pradesh)। এই দুই রাজ্যে ফের ভারি বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করল মৌসম ভবন। আগামী ২২ থেকে ২৪ আগস্ট অতিভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে এই দুই রাজ্যে। পাশাপাশি চম্বা, মান্ডিতে ভারি বৃষ্টির জেরে হড়পা বানও দেখা দিতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া দফতর(Weather Office)। প্রবল বর্ষণের জেরে তেহরি জেলার চম্বায় ধস নেমে মৃত্যু হয়েছে ৪ জনের।

গত কয়েক মাসে ভারি বর্ষণ ও ধসের জেরে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও মৃত্যু দেখেছে ‘দেবভূমি’ উত্তরাখণ্ড। এরইমাঝে গত সোমবার উত্তরাখণ্ডের তেহরি জেলার চম্বাতে ভূমিধসের কারণে দুই মহিলা ও এক ৪ মাস বয়সী শিশু সহ চারজন নিহত হয়েছে। এই ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিক নবনীত সিং ভুল্লারাইদ জানান, এখন পর্যন্ত চারটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্য একজন নিখোঁজ ব্যক্তির সন্ধান চলছে। আবহাওয়া বিভাগ মঙ্গলবার দেরাদুন, পাউরি, নৈনিতাল, চম্পাওয়াত এবং বাগেশ্বর সহ রাজ্যের পাঁচটি জেলায় একটি কমলা সতর্কতা জারি করেছে। এদিকে ইতিমধ্যেই প্রাণহানির পাশাপাশি ভারি বৃষ্টির জেরে ধসের কারণে ভেঙেছে প্রচুর ঘরবাড়ি, ক্ষতি হয়েছে ফসলের। অতি বর্ষণের জেরে আগামী ২ দিন তেহরি জেলার সমস্ত স্কুল, কলেজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। বৃষ্টি না কমা পর্যন্ত কোনও শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না বলে স্পষ্ট জানানো হয় প্রশাসনের তরফে।

অন্যদিকে, মঙ্গলবার রাতভর প্রবল বৃষ্টির কারণে হিমাচলের পান্ডোহ বাঁধের কাছে কুল্লু-মান্ডি জাতীয় সড়ক আটকে যায়। ফলে প্রায় ৭০০ যানবাহন আটকে পড়েছে। মান্ডির পুলিশ সুপার সৌম্য সাম্বাসিভান জানিয়েছেন, সাম্প্রতিক ভূমিধসে প্রধান জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ার পর একটি অস্থায়ী সংযোগকারী রাস্তা তৈরি করা হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...