Wednesday, June 24, 2026

কলকাতা লিগে জয়ের ধারা অব‍্যাহত লাল-হলুদের, কাস্টমসকে হারাল ১-০ গোলে

Date:

Share post:

কলকাতা লিগে জয়ের ধারা অব‍্যাহত ইমামি ইস্টবেঙ্গল এফসির। এদিন কলকাতা লিগে  ক‍্যালকাতা কাস্টমসকে হারাল ১-০ গোলে। এই জয়ের ফলে কলকাতা লিগের সুপার সিক্সে নিজেদের জায়গা পাকা করে ফেলল লাল-হলুদ ব্রিগেড। ম্যাচে একেবারেই শেষ মূহুর্তে গোল পায় বিনু জর্জের দল। ম্যাচের একেবারে শেষ লগ্নে গোল করেন সুপার সাব মহিতোষ রায়।

ম‍্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। তবে আক্রমণে গেলেও, প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় লাল-হলুদ। প্রথমার্ধে ম‍্যাচ থাকে গোলশূন‍্য। দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। পাল্টা আক্রমণ চালায় ক্যালকাটা কাস্টমস। ক‍্যালকাটা কাস্টমসে বিষ্ণু আবারও ফাঁকায় গোল পেয়ে গিয়েছিলেন। কিন্তু আদিত্য পাত্র দারুণ সেভ দিয়ে বাঁচিয়ে দেন। ম্যাচের ৬২ মিনিটে সুযোগ নষ্ট করে কাস্টমস। দুটো হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান বিশ্বজিৎ হেমব্রম। ম্যাচের ৭১ মিনিটে ১০ জন হয়ে যায় কাস্টমস। এরপর পাল্টা আক্রমণে ঝাপায় বিনু জর্জের দল। যার ফলে ৮৭ মিনিটে মহিতোষের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল।

আরও পড়ুন:প্রকাশিত ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি, কঠিন লড়াই বাগানের সামনে

 

 

 

Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...