Friday, April 3, 2026

বিদ্যুৎ চক্রবর্তীর নিয়মের বেড়াজাল টপকে বিশ্বভারতীতেও ছাত্র র‍্যাগিংয়ের অভিযোগ! মুখে কুলুপ উপাচার্যর

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিংয়ের অভিযোগে ছাত্রমৃত্যুর ঘটনার পর এবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর নিয়মের বেড়াজাল ডিঙিয়ে বিশ্বভারতীতেও র‍্যাগিংয়ের অভিযোগ উঠল। ভাষা ভবনের হস্টেলের এক পড়ুয়াকে দিনের পর দিন হেনস্তা করার অভিযোগ উঠল তিন পড়ুয়ার বিরুদ্ধে। পড়ুয়ার অভিভাবকরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানোর পর নড়েচড়ে বসেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সোমবারই হস্টেল পরিদর্শন করেন তিনি। রাতেই অভিযুক্ত তিন পড়ুয়াকে ইতিমধ্যেই হস্টেল থেকেও বের করে দেওয়া হয়েছে।পূর্বপল্লির গেস্ট হাউসে রাখা হয়েছে তাঁদের। আজ অর্থ্যাৎ মঙ্গলবারই ডেকে পাঠানো হয়েছে অভিযুক্ত পড়ুয়াদের অভিভাবকদের।

আরও পড়ুন:যাদবপুরের পরে বিশ্বভারতী, ছাত্রীর পোস্ট ঘিরে তুমুল শোরগোল স্যোশাল মিডিয়ায়

বিশ্বভারতীর নিচু বাংলো এলাকায় হস্টেলে থাকতেন ভাষা ভবনের ইউরোপিয়ান স্টাডিজ বিভাগের তিন ছাত্র-শুভজ্যোতি সরকার,অঙ্কিত কুমার ও মনীশ কুমার। তাঁদের বিরুদ্ধেই হস্টেলে থাকা অন্য এক ছাত্রকে র‍্যাগিং করার অভিযোগ উঠেছে।নির্যাতিত পড়ুয়ার অভিভাবকরা এনিয়ে প্রথমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও পরে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির কাছে অভিযোগ জানান। তারপরই পূর্বপল্লির হস্টেল ছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনান্য হস্টেল পরিদর্শন করেন উপাচার্য। অভিযুক্তদের বের করে দেওয়া হয় হস্টেল থেকেও।যদিও এখনও পর্যন্ত এ ঘটনায় শান্তিনিকেতন থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।

সোমবার রাতে হস্টেলে পৌঁছন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী-সহ নিরাপত্তা কর্মীরা। অভিযুক্ত দুই ছাত্রকে নিয়ে আসা হয়েছে বিশ্বভারতীর সেন্ট্রাল অফিস কক্ষে। হস্টেল থেকে তাদের সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্রও সেখানে নিয়ে আসা হয়েছে। কর্তৃপক্ষের তরফ থেকে অভিযুক্ত এই তিন ছাত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানা গিয়েছে।তবে এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি।

 

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...