Saturday, April 4, 2026

প্রাথমিক টেটের ছয় নম্বর দেওয়ার মামলা ফের ফিরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে

Date:

Share post:

২০১৪ সালে প্রাথমিক টেটের ছয় নম্বর দেওয়ার মামলা ফের ফিরল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চেই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচাররপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ এই মামলা ফেরত পাঠাল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন ফের পর্যবেক্ষণে জানায়, ২০১৪ সালের প্রাথমিক টেটের প্রশ্ন ভুল মামলায় সব প্রার্থীকে ছয় নম্বর দেওয়ার নির্দেশ সঠিক।

প্রসঙ্গত, এর আগে প্রাথমিকের প্রশ্ন ভুল মামলায় ২০১৪ সালের টেটের সব পরীক্ষার্থীকে ৬ নম্বর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ।সেই নির্দেশের পর প্রাথমিক শিক্ষা পর্ষদকে তিন সপ্তাহের সময়সীমা বেধে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। নির্দেশ দিয়েছিলেন, তিন সপ্তাহের মধ্যে প্যানেল তৈরি করে ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করার জন্য।

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের নির্দেশের প্রেক্ষিতে ফের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মামলা যায় বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে। মঙ্গলবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি ছিল। সেই মামলাই ফের আগের বেঞ্চে ফেরত পাঠানো হল।

তবে এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয় যে তাদের হলফনামা হাইকোর্টের একক বেঞ্চে গ্রহণ করা হয়নি। সেই আবেদনের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চের নির্দেশ, পর্ষদ একক বেঞ্চে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাতে পারবে। সেই হলফনামা দেখার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...