Wednesday, April 8, 2026

৮ সেপ্টেম্বর ইডেনে আসছে বিশ্বকাপের ট্রফি, ট্রফি নিয়ে হবে একটি র‍্যালিরও : সূত্র

Date:

Share post:

চলতি বছর ভারতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু ক্রিকেটের মেগা টুর্নামেন্টের আসর। তার আগে বিশ্বকাপের ট্রফি ঘুরছে বিভিন্ন জায়গায়। আর এবার খবর ৮ সেপ্টেম্বর বিশ্বকাপের ট্রফি আসছে ইডেন গার্ডেন্সে, এমনটাই সূত্রের খবর। জানা যাচ্ছে, পরের দিন সিএবি-র বার্ষিক অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে ট্রফিটি নিয়ে যাওয়া হবে।

কিছুদিন আগেও শহরে নিয়ে আসা হয়েছিল বিশ্বকাপের ট্রফি। তবে সেবার একটি স্কুলে নিয়ে যাওয়া ছাড়া আর কিছুই হয়নি। তবে এবার জানা যাচ্ছে, ৮ সেপ্টেম্বর ইডেনে আসছে বিশ্বকাপের ট্রফি। ওই দিন ইডেনেই রাখা থাকবে ট্রফি। পরের দিন সিএবি-র বার্ষিক অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে ট্রফিটি নিয়ে যাওয়া হবে। এছাড়াও জানা যাচ্ছে, ট্রফি নিয়ে যাওয়া হবে দক্ষিণ কলকাতার একটি শপিং মলেও। ট্রফি নিয়ে একটি র‍্যালিরও আয়োজন করা হবে বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, ইডেনে একটি অনুষ্ঠান হওয়ার কথা। বিভিন্ন খেলোয়াড়দের সেখানে আমন্ত্রণ জানানো হতে পারে। থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

আসন্ন বিশ্বকাপে, ইডেনে সেমিফাইনাল-সহ পাঁচটি ম্যাচ খেলা হবে। ইডেনে বিশ্বকাপের প্রথম ম্যাচ ২৮ অক্টোবর। ভারতের ম্যাচ রয়েছে ৫ নভেম্বর। ১২ নভেম্বর কালীপুজোর দিন ইডেনে পাকিস্তান বনাম ইংল্যান্ডের ম্যাচ ছিল। সেটির দিন পরিবর্তন করা হয়েছে। সেই ম‍্যাচ হবে ১১ নভেম্বর। ইতিমধ্যে আইসিসি-সহ বিসিসিআইয়ের কর্তারা এসে ইডেন পরিদর্শন করে গিয়েছেন।

আরও পড়ুন:কলকাতা লিগে জয়ের ধারা অব‍্যাহত লাল-হলুদের, কাস্টমসকে হারাল ১-০ গোলে

 

 

 

Related articles

দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা গাড়ির! যাত্রী নিরাপত্তায় বড়সড় প্রশ্ন কলকাতা বিমানবন্দরে

অসামরিক বিমান পরিবহনের রাশ এখনও কতটা আলগা কেন্দ্রের বিমান মন্ত্রকের, ফের একবার প্রমাণ পাওয়া গেল। এবার বড়সড় দুর্ঘটনার...

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...