Monday, April 6, 2026

চন্দ্রযান অভিযানের কৃতিত্ব বিজ্ঞানীদের, কোনও রাজনৈতিক দলের নয়! টুইট মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

অপেক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা। আগামীকাল অর্থাৎ বুধবার চাঁদের মাটি ছুঁয়ে দেখবে ভারত। চন্দ্রযান ৩-(Chandrayaan-3) এর সাফল্য কামনা করে নাম না করে বিরোধীদের বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পাশাপাশি টুইটবার্তায় জানান চন্দ্রযান ৩ মিশনে পশ্চিমবঙ্গের বিজ্ঞানীদেরও অবদান রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় এক টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘চন্দ্রযান ৩ অভিযান গোটা দেশের জন্য একটা গর্বের ব্যাপার। ইসরোর এই দল ভারতের। তাদের কঠোর পরিশ্রম দেশের অগ্রগতির সাক্ষ্য বহন করে। এই অগ্রগতি এসেছে জনগণ, বিজ্ঞানী ও অর্থনীতিবিদদের দ্বারা। কোনও একটা রাজনৈতিক দলের জন্য নয়’। তিনি আরও লেখেন, ‘গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বিজ্ঞানীরাও এই অভিযানে অবদান রেখেছেন। চন্দ্রাভিযানকে যারা উচ্চতার শিখরে নিয়ে গিয়েছেন, তাদের কঠোর শ্রমকে আমি সাধুবাদ জানাই’।

 

ইসরোর বিজ্ঞানীরা বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটি ছুঁতে চলেছে। চন্দ্রযান ২ এর শেষ মুহূর্তের ব্যর্থতা কথা কেঊ ভোলে নি। তাই প্রতি মুহূর্তে গোটা দেশবাসী অভিযানের সাফল্য কামনায় প্রার্থনা করছে। উল্লেখ্য, বাঁকুড়ার ছাতনায় চন্দ্রযান ৩ এর সাফল্য কামনায় যজ্ঞের আয়োজন করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের দৌলতে।

আরও পড়ুন- তৃণমূল ছাত্র পরিষদের দাবিকে মান্যতা, অবশেষে যাদবপুরে বসছে সিসিটিভি

 

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...