Tuesday, June 9, 2026

পাক বোলারদের দাপটে ৫৯ রানে শেষ আফগানিস্তান !

Date:

Share post:

দরজায় এশিয়া কাপ কড়া নাড়ছে। তারপরই বিশ্বকাপ। এই দুটো টুর্নামেন্টেই অংশ নেবে পাকিস্তান ও আফগানিস্তান। তাই দুই বড় টুর্নামেন্টের আগে প্রস্তুতির জন্য একদিনের দ্বিপাক্ষিক সিরিজ খেলছে দুই দেশ। আর এই সিরিজে মুখ পুড়ল আফগানিস্তানের। টি-২০ ক্রিকেটে তারা যতই শক্তিশালী হোক না কেন একদিনের ক্রিকেটে তাদের অবস্থা কোন জায়গায় সেটা প্রমাণ পাওয়া গেল। পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে ১৪২ রানে পরাস্ত হল তারা।

২২ অগাস্ট শ্রীলঙ্কার মাহিন্দা রাজাপক্ষে আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও আফগানিস্তান। এশিয়া কাপের প্রস্তুতির জন্য দুই দেশ শ্রীলঙ্কাকে বেছে নিয়েছে তাদের দ্বিপাক্ষিক সিরিজের জন্য। যাতে আগাম পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া যায়।

সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভার ব্যাট করতে পারেনি। তারা ৪৭.১ ওভারে ১০ উইকেট হারিয়ে করে মাত্র ২০১ রান। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬১ রান করেন ইমাম উল হক। বাবর আজম গোল্ডেন ডাক হন। ২ বছর পর তিনি গোল্ডেন ডাক হলেন। শ্রীলঙ্কার স্লো পিচে তিনটে উইকেট নেন মুজিব উর রহমান। দুটি করে উইকেট নেন মহম্মদ নবী, রশিদ খান, একটি করে উইকেট নেন ফজলহক ফাকুরি ও রহমত শাহ।

রান তাড়া করতে নেমে রহমানুল্লা গুরবাজের ১৮ রান বাদে আর কেউ রান করতে পারেননি। টপ অর্ডারে তিনজন প্লেয়ার শূন্য রানে আউট হন। পাকিস্তানের হয়ে পাঁচটি উইকেট নেন হ্যারিস রউফ। ২টি উইকেট নেন শাহিন আফ্রিদি ও একটি করে উইকেট নেন নাসিম শাহ ও শাদাব খান। শ্রীলঙ্কার স্লো উইকেট ও পাকিস্তানের বোলারদের দাপটে আফগানিস্তান ১৯.২ ওভারে ৫৯ রানে শেষ হয়ে যায়। ম্যাচটা ১৪২ রানে জিতে যায় পাকিস্তান। সঙ্গে তিন ম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে গেল পাকিস্তান।

 

 

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...