Tuesday, June 2, 2026

চাঁদের মাটিতে নয়া ইতিহাস! চন্দ্রযান ৩-র সাফল্যে উচ্ছ্বসিত মমতা-অভিষেক

Date:

Share post:

তৈরি হল ইতিহাস (History)। বুধবার নির্দিষ্ট সময়েই চাঁদের মাটিতে সফল অবতরণ ল্যান্ডার বিক্রমের (Lander Vikram)। এদিন সেখানেই পৌঁছে গেল ভারত। চূড়ান্ত পর্যায়ের এই অবতরণ প্রক্রিয়ায় সময় লেগেছে ১৯ মিনিট। তৈরি হয়েছে ইতিহাস। বুধবার ঠিক সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে হাসি আর গর্বের মেলবন্ধন উজ্জ্বল করল ভারতের তেরঙ্গাকে। এখনও পর্যন্ত পূর্বতন সোভিয়েত ইউনিয়ন, মার্কিন যুক্তরাষ্ট্র ও চিন চন্দ্রপৃষ্ঠে সফলভাবে তাদের মহাকাশযান নামাতে পেরেছিল। চন্দ্রযান-৩ সফল হওয়ায় ভারত (India) এই তালিকার চতুর্থ দেশ হল। আর চাঁদের দক্ষিণ মেরু আবিষ্কারের পুরো কৃতিত্ব পকেটে পুরে নিল ইসরো (ISRO)। আর দেশ তথা ইসরোর এমন সাফল্যে উচ্ছ্বসিত সকলেই। চন্দ্রযান ৩-র সফল অবতরণে টুইট করে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

এদিন টুইটারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, চন্দ্রযান ৩-র অসাধারণ সাফল্যকে অভিনন্দন। আমাদের দেশের এই মহান কৃতিত্বকে ধন্যবাদ জানাই। মমতা আরও জানান, আমাদের দেশের বিজ্ঞানীরা বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির ধারাকে অব্যহত রেখেছেন। ভারত এখন মহাকাশের সুপার লিগে। পাশাপাশি এই অভিযানের সঙ্গে যুক্ত সমস্ত মানুষ এবং স্টেকহোল্ডারদেরও আন্তরিক অভিনন্দন জানিয়েছেন মমতা। শেষে মমতা দেশবাসীর উদ্দেশে বলেন, আসুন আমরা এই বিশেষ মুহূর্ত উদযাপন করি এবং ভারতের অগ্রগতির জন্য প্রার্থনা করি। জয় ভারত, জয় হিন্দ।

তবে এদিন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি টুইটারে জানান, ভারতকে গর্বিত করার জন্য ইসরোকে অনেক অনেক ধন্যবাদ।

 

 

 

 

Related articles

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...