Thursday, June 25, 2026

ইতিহাস তৈরি করে চাঁদের মাটিতে ভারত!

Date:

Share post:

ভারতীয় সময় ঠিক ৬ টা বেজে ৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করল ভারতের ল্যান্ডার বিক্রম (Vikram)। চাঁদের দক্ষিণ গোলার্ধে (South Pole of Moon) প্রথম দেশ হিসেবে ল্যান্ড করল ভারতের মহাকাশযান। ১৪০ কোটির ভারতবাসীর গর্বের মুহূর্তে বক্তব্য রাখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। গত ১৪ জুলাই ভারত থেকে যাত্রা শুরু করেছিল চন্দ্রযান ৩ (Chandrayaan3)। প্রায় ১ মাস ১০ দিন যাত্রা করার পর ইতিহাস তৈরি করে চাঁদে পা রাখল ভারত ।মহাকাশ বিজ্ঞানে ভারতের মুকুটে নয়া পালক। উচ্ছ্বাসে ভাসলেন ইসরোর (ISRO) বিজ্ঞানীরা।

সফল ভাবেই চাঁদের মাটি ছুঁয়ে ফেলল ভারতের পাঠানো ল্যান্ডার বিক্রম। মিশন চন্দ্রযান ৩ একশো শতাংশ সফল। এবার ঘণ্টা দুয়েকের মধ্যে রোভার প্রজ্ঞানের বেরিয়ে আসার পালা। সময়ের কিছুটা আগেই চাঁদের মাটিতে পা রাখল চন্দ্রযান-৩। বর্তমানে চাঁদের দক্ষিণ মেরুতে রয়েছে এই যানটি। ইসরো প্রধান এস সোমনাথ চাঁদে চন্দ্রযান-৩ এর সফল সফট ল্যান্ডিং নিয়ে বলেছেন, “এই মুহূর্তে চাঁদের দক্ষিন মেরুতে রয়েছে চন্দ্রযান-৩।” চাঁদে অবতরণের সময় গতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রাখতে সফল হন বিজ্ঞানীরা। আগামী ১৪ দিন রোভার থাকবে চাঁদের বুকে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই ভারতের এই সাফল্যে শুভেচ্ছা জানানো হচ্ছে। ইতিমধ্যেই আতসবাজি পুড়িয়ে ভারতের সাফল্য উদ্‌যাপনে মেতেছেন সাধারণ মানুষ। আবেগে ভেসেছেন সাধারণ মানুষ থেকে ইসরোর বিজ্ঞানীরা।

 

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...