Saturday, March 14, 2026

এমবাপ্পের জন্য পিএসজির দাবি ২৫ কোটি ইউরো!

Date:

Share post:

দলবদলের শুরু থেকেই এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা নাটকীয়তা। পিএসজিকে চুক্তি নবিকরণ করেনি। এখন শোনা যাচ্ছে,পিএসজি এমবাপ্পেকে রেকর্ড দাম পেলেই ছাড়বে।সেই দামটি কত তা–ও জানিয়ে দিয়েছে এএস। তাদের দাবি, এমবাপ্পের জন্য পিএসজির দাবি ২৫ কোটি ইউরো। যদি এ দামে কোনও দল এমবাপ্পেকে কিনতে রাজি হয় তবে তিনিই হবেন ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড়। এর আগে ২০১৭ সালে বার্সেলোনা থেকে ২২ কোটি ইউরোতে নেইমারকে কিনেছিল পিএসজি। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের স্বীকৃতিটা নেইমারের দখলেই আছে।এদিকে এমবাপ্পের জন্য পিএসজির ২৫ কোটি ইউরো চাওয়ার বিষয়টি নিয়ে ভাবছে ভালোভাবেই  রিয়াল মাদ্রিদ।

যদিও এখনও পর্যন্ত আরেক মরসুম পিএসজিতে থাকার সিদ্ধান্তে অনড় আছেন এই ফরাসি তারকা। জানা গেছে, এমবাপ্পেকে নতুন করে দলে ফেরানোর সময় তাঁকে সঙ্গে আরও এক বছর চুক্তি বাড়ানোর ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছে পিএসজি। তবে কাঙ্ক্ষিত দাম পেয়ে গেলে হয়তো এর আগেই তাঁকে ছেড়ে দেবে ফরাসি চ্যাম্পিয়নরা।

এর আগে এমবাপ্পের চিঠির পরিপ্রেক্ষিতে পিএসজি সাফ জানিয়ে দেয়, থাকতে হলে চুক্তি নবিকরণ করো, নয়তো এ মরসুমেই ক্লাব ছাড়তে হবে। দলের সেরা তারকাকে বিনামূল্যে ছাড়বে না তারা। দুই পক্ষের নাছোড় অবস্থানের কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হতে শুরু করেছে।

 

 

 

spot_img

Related articles

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...

IPL শুরুর আগেই নাইটদের বিরাট ধাক্কা, টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন হর্ষিত!

আগামী মাসের শুরু হচ্ছে আইপিএলের (IPL) নতুন সিজন। ইতিমধ্যেই প্রত্যেক দল নিজেদের টিম মেম্বারদের নিয়ে আলোচনায় বসার প্রস্তুতি...

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...