Wednesday, June 24, 2026

আর ফিরবেন না পুরানো বাংলোয়, সংসদকে জানালেন রাহুল

Date:

Share post:

সুপ্রিমকোর্টের(Supreme Court) নির্দেশের পর সাংসদ(MP) পদ ফিরে পেলেও পুরানো বাংলোয় ফিরতে নারাজ কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী(Rahul Gandhi)। ইতিমধ্যেই রাহুলকে ১২, তুঘলক রোডের পুরনো বাংলোয় ফেরার প্রস্তাব দিয়েছে সংসদের হাউজিং কমিটি। কিন্তু স্পষ্টভাবে সে প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ওয়েনাড়ের সাংসদ। জানালেন, নিজের পুরানো বাংলোয় আর ফিরতে চান না তিনি।

মোদি পদবি মামলায় রাহুলকে ২ বছরের কারাদণ্ড দিয়েছিল গুজরাট আদালত। যার জেরে সাংসদ পদ খুইয়েছিলেন তিনি। সাংসদ পদ খোয়ানোর মাসখানেকের মধ্যেই সাংসদ হিসেবে পাওয়া ১৮ বছরের বাড়ি ছাড়তে হয় ওয়ানড়ের সাংসদকে। সেসময় হাসিমুখেই বাংলো ছাড়েন রাহুল। বলে দেন, ‘গোটা ভারত আমার ঘর।’ ছেড়ে আসা সেই ঘর ফিরে পেলেও আর ফিরতে চান না তিনি। তবে সুপ্রিম কোর্ট রাহুলের শাস্তির নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়ায় ফের সাংসদ পদ ফিরে পান তিনি। কিন্তু রাহুলের সরকারি বাংলোয় প্রত্যাবর্তন নিয়ে নতুন জটিলতা তৈরি হয়েছে। সংসদের সচিবালয় রাহুলকে তাঁর ১২, তুঘলক রোডের পুরনো বাড়িতে ফেরার প্রস্তাব দিয়েছে। তবে রাহুল বিকল্প বাড়ির সন্ধান করছেন বলে জানা গিয়েছে।

গত ১৬ আগস্ট দুপুরে বোন প্রিয়াঙ্কার (Priyanka Gandhi) সঙ্গে সফদরজং রোডের একটি বাংলো দেখতে যান রাহুল। ওই বাংলোয় একসময় থাকতেন মহারাজা রনজিৎ সিংয়ের উত্তরাধিকারীরা। সেই বাংলোতেও উঠতে পারেন ওয়ানড়ের সাংসদ। কংগ্রেসের একটি মহলের বক্তব‌্য, ভারত জোড়ো যাত্রার পর দেশজুড়ে নতুন ইমেজ তৈরি হয়েছে রাহুলের। নিজেকে নতুন রূপে প্রতিষ্ঠা করতেই হয়তো এই পদক্ষেপ। রাহুল শেষ পর্যন্ত কোন বাংলোয় যাবেন, সেটা এখনও স্পষ্ট নয়। কিন্তু পুরনো বাংলোয় যে ফিরবেন না সেটা জানিয়ে দিলেন সংসদকে।

Related articles

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...