Friday, April 3, 2026

বুকে ব্যাথা নিয়ে ফের হাসপাতালে ভর্তি সুজয়কৃষ্ণ ভদ্র

Date:

Share post:

অস্ত্রোপচারের পর ফের বুকে ব্যথা! মঙ্গলবার আবারও হাসপাতালে ভর্তি করা হল নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রকে। এদিনই তাঁকে বেসরকারি হাসপাতাল থেকে ছাড়া হয়। জেলে ফেরার পর ফের বুকে ব্যথা শুরু হয় তাঁর। এরপরই এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।আপাতত কার্ডিও বিভাগের আইসিইউ (ICU)-কে ভর্তি রয়েছেন সুজয়কৃষ্ণ।

আরও পড়ুন:পছন্দের হাসপাতালেই অ.স্ত্রোপচার! কেমন আছেন সুজয়কৃষ্ণ ভদ্র?

প্রথম থেকেই তিনি বলে আসছিলেন তাঁক শারীরিক অবস্থা ভালো নয়। পরে ইডি আধিকারিকরাও মেডিক্যাল রিপোর্ট আদালতে জমা দিয়ে বলেন অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রের। এসএসকেএমে ভর্তি করা হলেও সরকারি হাসপাতালে অস্ত্রোপচারে আপত্তি ছিল তাঁর। এই নিয়ে মামলাও চলে। পরে চিকিৎসকদের কমিটি রিপোর্ট দেয়, যে সুজয়কৃষ্ণের শারীরিক অবস্থা ভাল নয়। ইডি আপত্তি না জানানোয় বেসরকারি হাসপাতালেই অস্ত্রোপচারের বন্দোবস্ত হয় সুজয়কৃষ্ণের। দিন কয়েক আগে বেসরকারি হাসপাতালে তাঁর হৃদযন্ত্রের অপারেশনও হয়।
আজ মঙ্গলবার সকালে সেই হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। জেল হেফাজতে থাকায় তাঁকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় জেলে। সন্ধ্যার দিকে ফের শুরু হয় বুকে ব্যথা। এরপর রাত ৯ টা নাগাদ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...