Thursday, June 25, 2026

তৃণমূল নেতার রহস্যমৃ.ত্যু! রাতভর নিখোঁজ থাকার পর বাড়ির কাছেই উদ্ধার দেহ  

Date:

Share post:

তৃণমূল নেতার (TMC Leader) রহস্যমৃত্যুকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুর (East Midnapore)। পুলিশ সূত্রে খবর, বাড়ির থেকে কিছুটা দূরেই ওই তৃণমূল নেতার দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, স্বাভাবিক নয় ওই তৃণমূল নেতাকে খুন করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, মৃত নেতার নাম শেখ আহমেদ (Seikh Ahmed)।

পুলিশ সূত্রে খবর, একসময় সিপিএমের সক্রিয় কর্মী ছিলেন শেখ আহমেদ। কিন্তু পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নমূলক কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তিনি। পূর্ব মেদিনীপুরের লক্ষ্যা ২ নম্বরের তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলেন তিনি। তাঁর স্ত্রীও পঞ্চায়েতের সদস্যা ছিলেন। মৃতের স্ত্রী মানোয়ারা বিবি জানান, মঙ্গলবার বিকেল ৪ টে নাগাদ বাড়ি থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে বেরিয়েছিল তৃণমূল নেতা আহমেদ। জানা যায়, মহিষাদলের একটি দোকানে রাখা সোনার গহনা ছাড়ানোর উদ্দেশ্যে এই টাকা নিয়ে যান তিনি। এরপর রাত সাড়ে ১১ টা পর্যন্ত তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও আহমেদের ফোন লাগাতার সুইচ অফ আসে। তারপরই তৃণমূল নেতার খোঁজ শুরু করে পরিবারের সদস্যরা।

এরপর বুধবার সকালে চাঁপি মধ্যপল্লি এলাকায় এক রেশন দোকানের কাছে আহমেদের মোটরবাইক রাস্তার পাশে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তা দেখেই আরও সন্দেহ দানা বাঁধে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এরপর খোঁজ করতেই খানিকটা দূরে এক বাড়ির পেছন থেকে উদ্ধার হয় তৃণমূল নেতার দেহ। বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। এদিকে খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করতে গেলে তদন্তের দাবিতে বিক্ষোভ জানান এলাকাবাসীরা। তবে ঠিক কী কারণে খুন তার তদন্তে নেমেছে পুলিশ।

 

 

 

 

Related articles

জেনে নিন বৃহস্পতিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

তীব্র ভূমিকম্প জাপানে, আফটার শকের আশঙ্কায় বন্ধ বুলেট ট্রেন

ভেনেজুয়েলা ভূমিকম্পের খবরের মাঝেই এবার ৬.৯ তীব্রতায় কেঁপে উঠলো জাপান (Earthquake in Japan) । সুনামি সতর্কতা জারি করা...

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...