Saturday, June 20, 2026

ফের মার্কিন মুলুকে ব*ন্দুকবাজের এলোপাথাড়ি গু*লি! নি*হত ৫, গুরুতর আহ*ত ৬

Date:

Share post:

ফের মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা। ক্যালিফোর্নিয়া শহরের একটি ঐতিহাসিক পানশালায় এলোপাথাড়ি গুলি ছোড়ে এক বন্দুকবাজ ।ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫ জনের। গুরুতর আহত ৬ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার রাতে পানশালায় ঢুকে গুলি ছোড়ে এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুনঃ মার্কিন মুলকে ন.গ্ন মহিলা ব.ন্দুকবাজের হা.মলা!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে পানাশালায় এসেছিলেন অভিযুক্ত অবসরপ্রাপ্ত এনফোর্সমেন্ট আধিকারিক। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে অশান্তির জেরে ক্যালিফোর্নিয়া শহরের অন্যতম প্রাচীন পানশালায় ঢুকে এলোপাথাড়ি গুলি চালান ওই ব্যক্তি। খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াই চলে তাঁর। গুলির লড়াইয়ে সন্দেহভাজনেরও মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।
এফিবিআই জানিয়েছে, বন্দুকবাজের হামলায় মৃত্যু হয়েছে ৬ জনের। মোট ১১ জন গুলিবিদ্ধ হন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এখনও ৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বারার আশঙ্কা রয়েছে।

 

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...