Thursday, June 25, 2026

SSKM-এ ছাত্রীর ম.র্মান্তিক পরিণতি! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

এসএসকেএম (SSKM) হাসপাতালের হস্টেলের (Hostel) শৌচালয় (Bathroom) থেকে উদ্ধার এক নার্সিং ছাত্রীর ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এর পিছনে ঠিক কী কারণ রয়েছে তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, মৃত ছাত্রীর বাড়ি রায়গঞ্জে (Raigaunge)। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। একদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যু নিয়ে তোলপাড় রাজ্য। তারই মধ্যে এসএসকেএমে ছাত্রী মৃত্যুর ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়াল।

পুলিশ সূত্রে খবর, মৃত ওই ছাত্রী নার্সিং-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়া ছিলেন। লিটন হস্টেলে থাকতেন তিনি। বৃহস্পতির সকাল থেকেই তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানিয়েছেন সহ-পড়ুয়ারা। এরপরই হস্টেলের শৌচাগার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তবে ছাত্রীর দেহ উদ্ধারের সময় যাঁরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাঁরা জানিয়েছিলেন ওই ছাত্রী আচ্ছন্ন অবস্থায় ছিলেন।

এরপরই ছাত্রীকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছে ভবানীপুর থানার পুলিশ।

 

 

 

 

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...