Saturday, May 23, 2026

চালকের ভুলে লুপ লাইনে ট্রেন! লাইন ফাঁকা থাকায় বড় দুর্ঘ*টনা এড়াল চম্বল এক্সপ্রেস

Date:

Share post:

চালক ও সহচালকের অসাবধানতায় সিগন্যাল লাল থাকা সত্ত্বেও লুপ লাইনে ঢুকে পড়ল মথুরা-হাওড়া চম্বল এক্সপ্রেস। সৌভাগ্যবশত লাইন ফাঁকা থাকায় বর দুর্ঘটনার হাত থেকে রেহাই পেলেন যাত্রীরা। ঘটনাটি ঘটেছে বিহারের ভাবুয়া স্টেশনের কাছে। প্রাথমিক তদন্তের পর চম্বল এক্সপ্রেসের চালক এবং সহকারীকে সাসপেন্ড করেছে রেল।

আরও পড়ুনঃ ভয়াবহ ট্রেন দু.র্ঘটনা! পাকিস্তানে লাইনচ্যুত ১০টি কামরা, মৃ.ত কমপক্ষে ১৫
১৩০ কিমি গতিবেশে ছুটছিল ট্রেন। ভাবুয়া স্টেশনে সিগন্যাল ছিল লাল। সেটা ‘না দেখেই’ চম্বল এক্সপ্রেস ঢুকে পড়ে লুপ লাইনে। ট্রেনের আটটি বগি ঢুকে পড়ার পর ব্রেক কষেন চালক। তবে লুপ লাইনে ট্রেন না থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি।
ঘটনার খবর পেয়েই অকুস্থলে পৌঁছন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার রাজেশ গুপ্ত। শুরু হয় তদন্ত। প্রাথমিক তদন্ত শেষে চম্বল এক্সপ্রেসের চালক এবং তাঁর সহকারীকে সাসপেন্ড করা হয়েছে। জানা গিয়েছে, তাঁরা দু’জনেই ধানবাদ ডিভিশনের কর্মী। ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে ঘটনার কারণ পরিষ্কার হবে বলে জানিয়েছে রেল।
প্রসঙ্গত, ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজার স্টেশনে কিছু দিন আগেই ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। তাতে প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। কিন্তু ভাবুয়া স্টেশনের কাছে দুর্ঘটনা এড়ানো যায় লুপ লাইনে কোনও ট্রেন না থাকায়।

 

Related articles

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...

গ্রেফতার হবে ছেলে! ঘুম উড়েছে CJP প্রতিষ্ঠাতা অভিজিতের বাবা-মায়ের

সন্তানকে শিক্ষা দিয়ে, বিদেশে শিক্ষিত করার অর্থ সঞ্চয় করে, উচ্চশিক্ষিত করে সব বাবা-মাই চান তাঁদের সুস্থ সুন্দর জীবন।...

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...