Saturday, March 14, 2026

এএফসি কাপে মুম্বই সিটি এফসির মুখোমুখি নেইমারের আল হিলাল

Date:

Share post:

এএফসি কাপে মুম্বই সিটি এফসির মুখোমুখি হতে চলেছে নেইমারের আল হিলাল। এদিন কুয়ালালামপুরে এএফসি চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হয়। সেখানে ‘ডি’ গ্রুপে নেইমারের ক্লাব আল হিলালের প্রতিদ্বন্দ্বী আইএসএল লিগ জয়ী দল মুম্বই এফসি। গ্রুপে বাকি দুই দল ইরানের নাসাজি মাজানদারান ও উজবেকিস্তানের নাভবাহোর নামানগান। গ্রুপ পর্বের ম্যাচগুলো ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ পদ্ধতিতে হবে।

নিজেদের ঘরের মাঠে খেলার পাশাপাশি ভারতে খেলতে আসতে হবে সৌদির ক্লাব আল হিলালকে। এদিকে মুম্বই সিটি এফসির ম্যাচটি মুম্বইয়ে হবে না। মুম্বই সিটি এফসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পরিকাঠামো সংক্রান্ত কারণে নিজেদের ‘হোম’ মুম্বই ফুটবল এরিনায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ আয়োজন করা সম্ভব হচ্ছে না। এর পরিবর্তে পুণের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ‘হোম’ ম্যাচ খেলবে মুম্বই। ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে গ্রুপ পর্বের লড়াই। প্রতিটি গ্রুপে দলগুলো কবে কে কার মুখোমুখি হবে, তা এখনও ঠিক হয়নি। ‘ই’ গ্রুপে জায়গা পেয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল আল নাসের। সেখানে রোনাল্ডোদের বাকি তিন প্রতিদ্বন্দ্বী ক্লাব ইরানের পার্সেপোলিস, তাজিকিস্তানের ইস্তিকলাল ও কাতারের আল দুহাইল। বৃহস্পতিবার কুয়ালালামপুরে এএফসি হাউসে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ড্রয়ের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল ভারতীয় ফুটবল মহল। কারণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, করিম বেঞ্জিমা বা নেইমারের ভারতে খেলতে আসার একটা সম্ভাবনা ছিল। আর শেষপর্যন্ত ‘জয়’ হয়েছে ব্রাজিলের তারকা নেইমারের।

আরও পড়ুন:বিশ্বকাপে স্বপ্নভঙ্গ, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের রানার্স প্রজ্ঞানন্দ, চ‍্যাম্পিয়ন কার্লসেন

 

 

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...