Monday, April 13, 2026

এবার পুর নিয়োগ মামলায় মন্ত্রী সুজিত বসুকে সিবিআই তলব

Date:

Share post:

নিয়োগ মামলায় এবার মন্ত্রী সুজিত বসুকে তলব করল সিবিআই। আগামী ৩১ আগাস্ট সকাল ১১টায় নিজাম প্যালেসে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুর নিয়োগ মামলার তদন্তে রাজ্যের দমকলমন্ত্রীকে ডেকে পাঠান হয়েছে। সূত্রের খবর, ধৃত অয়ন শীলের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ১৪টি পুরসভায় তল্লাশি চালায় সিবিআই।

আরও পড়ুনঃ হস্টেলের বারান্দার টবে দেদার গাঁজার চাষ, যাদবপুরকাণ্ডে ধৃতদের মোবাইল ঘেঁটে উদ্ধার ছবি

২০১৬ থেকে পুরসভায় নিয়োগে একাধিক দুর্নীতির তথ্য আসে সিবিআইয়ের হাতে। দক্ষিণ দমদম পুরসভার তৎকালীন উপ-পুরপ্রধান ছিলেন সুজিত বসু। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার তথা প্রযোজক অয়ন শীলের সূত্র ধরেই সর্বপ্রথম পুর নিয়োগ দুর্নীতির হদিস মেলে।

এবার এই অয়নের সঙ্গে কীভাবে মন্ত্রীর পরিচয়, কতদূর দুর্নীতি ছড়িয়েছে সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই সুজিত বসুকে তলব করা হয়েছে। যদিও এ ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি মন্ত্রীর।

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...