Thursday, April 9, 2026

ব়্যা.গিং রাখতে নয়া উদ্যোগ রাজ্যের, জেলায় জেলায় চালু ‘ প্রিভেনশন সেল’ !

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র মৃত্যুর ঘটনায় কার্যত উত্তাল বাংলা। বিভিন্ন জায়গা থেকে প্রতিবাদ সংঘটিত হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করে তদন্ত চালাচ্ছে কলকাতা পুলিশ (Kolkata Police)। এর মাঝেই লালবাজারে (Lalbazar)তরফে একটি হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। তবে এখানেই শেষ নয়, ব়্যাগিং আটকাতে তৎপর রাজ্য সরকার (Government of West Bengal)।এবার জেলায় জেলায় ‘ব়্যাগিং প্রিভেনশন সেল’ (Ragging Prevention Cell) চালু করা হল। সূত্রের খবর প্রতি জেলায় অতিরিক্ত জেলাশাসক এডুকেশন, অতিরিক্ত পুলিশ সুপার ও ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার এই সেলের দায়িত্বে থাকবেন। কোন রকমের অভিযোগ পেলে অত্যন্ত তৎপরতার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যাচ্ছে কোন প্রতিষ্ঠান থেকে এই সংক্রান্ত অভিযোগ এলে সে ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান কোন কোন পদক্ষেপ করেছে সেটা ২৪ ঘন্টার মধ্যে এই সেলকে জানাতে হবে। কলকাতার ক্ষেত্রে উচ্চ শিক্ষা দফতরের স্পেশাল সেক্রেটারি এই ব়্যাগিং প্রিভেনশন সেলের নেতৃত্ব দেবেন। কলকাতা পুলিশের অধীনে ব়্যাগিং নিয়ে যে অভিযোগগুলি আসবে সেই ক্ষেত্রে লোকাল থানার একজন অফিসার সেইসময় ঘটনাস্থলে যাবেন এবং ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ করে রিপোর্ট জমা দিতে হবে। এমনই নির্দেশিকা জারি করেছে উচ্চশিক্ষা দফতর।

অন্যদিকে ব়্যাগিং আটকাতে এবার মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রযুক্তিগত সাহায্য নিতে চান বলে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Anand Bose)। এই বিষয়ে হায়দরাবাদের ইসরোর অফিস ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারের (National Remote Sensing Centre) সঙ্গে কথা হয়েছে বলেও খবর। ইসরোর প্রযুক্তি ব্যবহার করা হবে, যাদবপুর বিশ্ববিদ্যালয়েও।

 

Related articles

ভোটমুখী বঙ্গে আজ খড়্গপুরে নির্বাচনী পর্যালোচনা বৈঠক করবেন অভিষেক

বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা এবং তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই জোরকদমে প্রচারে নেমে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

সংঘর্ষবিরতি লঙ্ঘন ইজরায়েলের, ফের হরমুজ বন্ধ করল ইরান 

পশ্চিম এশিয়ার আকাশে ফের অশান্তির কালো মেঘ। সংঘর্ষবিরতির ২৪ ঘণ্টার মধ্যেই ফের লেবাননে হামলা(Attack on Lebanon)। শক্তিশালী বিস্ফোরণে...

বৃহস্পতির সকাল থেকে অসম-কেরল-পুদুচেরিতে চলছে ভোটগ্রহণ, নজরে তিন রাজ্যের উপনির্বাচনও 

উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য অসম (Assam Election) এবং দক্ষিণ ভারতের কেরলের (Kerala Election) পাশাপাশি বৃহস্পতিবার কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে (Puducherry assembly...

নির্বাচনী প্রচারে আজ ৪ জনসভা মমতার, দুপুরে পদযাত্রা বরানগর কেন্দ্রে

বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election) যতই এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো। বুধবার নিজের...