Wednesday, May 27, 2026

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের রানার্স হয়ে কী বললেন প্রজ্ঞানন্দ?

Date:

Share post:

ফাইনালে গিয়েও হলো না। বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ পর্যন্ত লড়েও সেরার সেরা শিরোপা পাওয়া হল না ভারতের আর প্রজ্ঞানন্দের। এদিন ফাইনালে হেরে গেলেন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন হলেন ম্যাগনাস কার্লসেন। দাবা বিশ্বকাপের ফাইনালে প্রথম দুই ম্যাচে ফলাফল ১-১ থাকার পর আজ টাইব্রেকারে চ্যাম্পিয়ন নির্ধারিত হয়। টাইব্রেকারে প্রথম ম্যাচে হার এবং দ্বিতীয় ম্যাচে ড্রয়ের পরই শিরোপা হাতছাড়া হয় প্রজ্ঞানন্দের। আর ম‍্যাচ হারের পরই ঘরের খাবারের দিকে মন দিলেন ভারতের তরুণ দাবাড়ু।

 

ম‍্যাচ শেষে প্রজ্ঞানন্দ বলেন,”  এখানের খাওয়াদাওয়া আর ভাল লাগছে না। এ বার দেশের খাবার খেতে চাই। দক্ষিণ ভারতের খাবার খেতে ইচ্ছা করছে।”

এদিকে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ম্যাগনাস কার্লসেন প্রজ্ঞানন্দকে দানব বললেন। কার্লসেন বলেন, “ভারতের বেশ কিছু দাবাড়ু এই মুহূর্তে ভাল খেলছে। ক্ল্যাসিকাল ম্যাচে ডি গুকেশ খুব ভাল। প্রজ্ঞানন্দের মানসিকতা দানবের মতো। দাবার ভবিষ্যৎ খুবই সুরক্ষিত। ১৯৯০ থেকে ১৯৯৪ সালের মধ্যে জন্ম যে দাবাড়ুদের, তাঁরা এতদিন দাপট দেখিয়েছে। পরের প্রজন্ম এসে গিয়েছে। আমাদের জায়গা নিয়ে নেবে ২০০৩ বা তার পরে জন্ম নেওয়া দাবাড়ুরা।”

আরও পড়ুন:ফুটবলের পর ক্রিকেট বিশ্বকাপেও বলিউডের যোগ, ট্রফি উন্মোচন করলেন এই সুন্দরী

 

 

Related articles

দাদার লুকে রাজকুমার, ময়দানে নিজের বায়োপিকের শুটিংয়ে হাজির সৌরভ

সোমবার থেকে কলকাতা পর্বের শুটিং শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বায়োপিকের। বুধবার ইস্টবেঙ্গল মাঠে হল শুটিংয়ের অংশ। কড়া...

বিরোধী দলনেতার সঙ্গে দেখা না করে ‘সৌজন্য’ অধ্যক্ষের! ধর্নায় শোভনদেব-কুণাল

প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পরে একাধিক নজিরবিহীন সিদ্ধান্ত বিজেপির নতুন সরকার নিয়ে চলেছে। এবার নতুন করে ‘সৌজন্যে’র নজির...

বৃহস্পতিবার পদত্যাগ করবেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া

বড় রাজনৈতিক পরিবর্তনের দিকে এগোচ্ছে কর্ণাটক সেই ইঙ্গিত আগেই পাওয়া গিয়েছিল। ক্রমবর্ধমান চাপের মুখে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার (Siddaramaiah) দলত্যাগ...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ পরমব্রত

FIR খারিজের আবেদন জানিয়ে এবার হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chattipadhyay)। টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেতা-পরিচালক...