Saturday, April 4, 2026

হৃদরোগে আ.ক্রান্ত হয়ে প্র.য়াত ডব্লিউডব্লিউই খ্যাত ব্রে ওয়াট

Date:

Share post:

প্রয়াত ডব্লিউডব্লিউই খ্যাত ব্রে ওয়াট। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ৩৬ বছর বয়সের এই কুস্তিগির। ব্রে ওয়াটের মৃত‍্যুর খবর টুইটারে জানালেন ডব্লিউডব্লিউই খ্যাত আরেক কুস্তিগির ট্রিপল এইচ।

২০০৯ সালে, ফ্লোরিডা চ্যাম্পিয়নশিপ রেসলিং-এ প্রথমবারের মতো আত্মপ্রকাশ করেন ব্রে ওয়াট। ২০০৯ সালের এপ্রিলে তিনি প্রথমবারের মতো টিভিতে উপস্থিত হয়েছিলেন। ২০২১-২২ সালে ওয়াটকে হঠাৎ করেই ছেড়ে দেন ডব্লিউডব্লিউই কর্তৃপক্ষ। তিনবার ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়ন হয়েছিলেন ওয়াট। ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন দু’বার। ২০১৮ এবং ২০১৯ সালে অল্প কিছু দিনের জন্য ছুটি নিয়েছিলেন তিনি।

ব্রে ওয়াটের মৃত্যুর খবর জানাতে গিয়ে ট্রিপল এইচ লেখেন,” আমি এইমাত্র হল অফ ফেমার মাইক রোটুন্ডার থেকে একটি খবর পেয়েছি, যিনি আমাকে উইন্ডাম রোটুন্ডা ওরফে ব্রে ওয়াটের কথা বলেছিলেন। তিনি আজ মারা গিয়েছেন। তাঁর পরিবারের সঙ্গে আমাদের সমবেদনা রয়েছে। আমরা অনুরোধ করছি যে সকলেই এই সময়ে তাদের গোপনীয়তাকে সম্মান করবে।”

আরও পড়ুন:এশিয়া কাপ এবং বিশ্বকাপের আগে কোহলি-রোহিতদের বিরাট বার্তা মহারাজের

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...