Friday, June 26, 2026

সব হাট-বাজারের জমি সরকারি রেকর্ডে নিয়ে আসার সিদ্ধান্ত রাজ্যের

Date:

Share post:

সমস্ত হাট-বাজারের জমি সরকারি রেকর্ডে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এ বিষয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতর সব জেলাকে স্পষ্ট নির্দেশিকা পাঠিয়েছে। প্রশাসনিক সূত্রে খবর, জমিদারি অধিগ্রহণ আইনকে প্রয়োগ করে হাট ও বাজারের ব্যক্তি মালিকানাধীন জমি সরকারের (Government) হাতে আসার কথা। কিন্তু তা অনেক জায়গাতেই হয়নি। হাওড়ার মঙ্গলা হাটে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনার পর বিষয়টি সামনে আসে। ভূমি ও ভূমি সংস্কার দফতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অধীনে রয়েছে। সূত্রের খবর, জেলা ও শহরতলি ল্যান্ড রেকর্ড নিয়ে তিনি ক্ষুব্ধ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, বহু জায়গায় সরকারি জমি দখল হয়ে গিয়ছে, সেগুলো উদ্ধারে গা নেই প্রশাসনের। আবার যেগুলি সরকারের রেকর্ডে আনার কথা ছিল, তাও হয়নি।

কদিন আগে হাওড়ার মঙ্গলা হাটে অগ্নিকাণ্ড ঘটে। বাজার পুনর্নির্মাণের কাজে হাত দিয়ে সরকার জানতে পারে, মঙ্গলা হাটে জমির মালিকানা সরকারের রেকর্ডে নেই। সেই জমি সরকারের রেকর্ডে আনা হয়নি। রাজ্যে সমস্ত হাট বাজারের জমি সরকারের রেকর্ডে আনতে হবে বলে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। কারণ সরকার রাজ্যে বেশ কিছু বাজার এলাকার সংস্কার করে সেখানে পাকাপোক্ত বন্দোবস্ত করে দিতে চাইছে। তা স্থানীয় পুরসভা বা পঞ্চায়েতও করতে পারে। কিন্তু ব্যক্তি মালিকানায় থাকা জমিতে সরকার বিনিয়োগ করতে পারে না। সেই জমি সরকারের রেকর্ডে থাকতে হবে। জমি সরকারের রেকর্ডে থাকলে সেই হাট বাজারে নতুন নির্মাণ বা সংস্কারের কাজ পূর্ত দফতর বা পুর দফতর করতে পারে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...