Wednesday, June 24, 2026

বিশ্বকাপের জন‍্য দল বেছে নিলেন স‍ৌরভ গঙ্গোপাধ্যায়, মহারাজের দলে ঠাঁই পেলেন না তিলক

Date:

Share post:

চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের আসর। ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে এই মেগা টুর্নামেন্ট। দীর্ঘদিন ধরে আইসিসির কোন ট্রফি জেতেনি টিম ইন্ডিয়া। এবার ঘরের মাটিতে বিশ্বকাপ, তাই ট্রফির খরা কাটাতে মরিয়া রোহিত শর্মা-বিরাট কোহলিরা। কেমন হবে বিশ্বকাপে ভারতীয় দল? সেই প্রশ্ন এখন থেকেই জাগছে ক্রিকেটপ্রেমী থেকে প্রাক্তন ক্রিকেটারদের মধ‍্যে। আর এবার আসন্ন বিশ্বকাপের জন‍্য ১৫ দল বেছে নিলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে মহারাজের দলে ঠাঁই পেলেন না তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণা এবং সঞ্জু স্যামসনরা।

এক সাক্ষাৎকারে মহারাজ বলেন, “কোনও ব্যাটার চোট পেলে তাঁর জায়গায় তিলককে খেলানো হোক। তেমনই কোনও পেসার চোট পেলে দলে জায়গা দেওয়া হোক প্রসিদ্ধ কৃষ্ণাকে। স্পিনারদের কেউ চোট পেলে সুযোগ দেওয়া হোক যুজবেন্দ্র চ‍্যাহালকে।” এবার এক নজরে দেখে নেওয়া যাক সৌরভ গঙ্গোপাধ্যায়ের দলে কারা সুযোগ পেয়েছেন- রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটরক্ষক), শুভমন গিল, সূর্যকুমার যাদব, ইশান কিষান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং কুলদীপ যাদব। স্ট্যান্ডবাই ক্রিকেটার: তিলক ভার্মা, প্রসিদ্ধ কৃষ্ণা, যুজবেন্দ্র চ‍্যাহাল।

আরও পড়ুন:আবার বাবা হলেন যুবরাজ, এবার ঘরে এলো লক্ষ্মী

 

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...