Thursday, June 4, 2026

SSKM হাসপাতালে বিরল অস্ত্রো.পচার, নজিরবিহীন অঙ্গ.দানের সাক্ষী মহানগর!

Date:

Share post:

একই দেহে একসঙ্গে দুটি অঙ্গ প্রতিস্থাপন সহজ কথা নয়। কিন্তু অসাধ্যসাধন করল কলকাতার এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital)। ন্যাশনাল অর্গান অ্যান্ড টিসু ট্রান্সপ্লান্ট অর্গানাইজ়েশন’ (NOTO)-এর তথ্য বলছে, একই মানুষের শরীরে দু’টি অঙ্গ প্রতিস্থাপন হয়েছে (Organ Transplant), এমন সংখ্যা এখনও পর্যন্ত ২১। সেই তালিকায় যুক্ত হল এসএসকেএম। উত্তর ২৪ পরগনার বাসিন্দা জগদীশ মণ্ডলের (Jagadish Mondal) পথ দুর্ঘটনার পর হাসপাতালে ডাক্তাররা তাঁর ব্রেন ডেথ (Brain Death) হয়েছে বলে ঘোষণা করেন। গত ২১ অগস্ট দুপুরে রাস্তা পারাপারের সময়ে দ্রুত গতিতে আসা বাইকের ধাক্কায় ছিটকে পড়ে যান। আর জ্ঞান ফেরেনি। বুধবার রাতে চিকিৎসকেরা বোঝেন, জগদীশের ব্রেন ডেথ হচ্ছে। বৃহস্পতিবার তা ঘোষণা হয়। এর পরেই তাঁর পরিজনেরা মরণোত্তর অঙ্গদানে সম্মতি দেন।

জগদীশের একটি কিডনি ও যকৃৎ পেয়ে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত ৩৪ বছরের যুবক অমিত কুমার (Amit Kumar) যেন নবজীবন পেলেন।ছোট থেকেই তাঁর কিডনির সমস্যা রয়েছে। আগে থেকেই ডায়ালিসিস চলছিল।২০২১ সালে এসএসকেএমে হেপাটোলজিস্ট অভিজিৎ চৌধুরীকে দেখান তিনি। পরীক্ষায় জানা যায়, সিরোসিস অব লিভারে আক্রান্ত অমিত। ডাক্তার জানান লিভার খারাপ থাকলে শুধু কিডনি প্রতিস্থাপনে লাভ হবে না। এরপরই অঙ্গ প্রতিস্থাপন নিয়ে অমিতের পরিবার সহমত পোষণ করেন। ভোর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত এসএসকেএমে চলেছে অস্ত্রোপচার (Operation)। এর আগে আর এন টেগোর হাসপাতালে (RN Tagore Hospital) একই সঙ্গে কিডনি ও যকৃৎ প্রতিস্থাপনের ঘটনা ঘটলেও, সে ক্ষেত্রে অঙ্গদাতা ছিলেন জীবন্ত।জগদীশের আরও একটি কিডনি পেয়েছেন এসএসকেএমের ৩২ বছরের যুবক এবং হৃৎপিণ্ড পেয়েছেন মেডিকা হাসপাতালে চিকিৎসাধীন বছর চল্লিশের এক রোগী। জটিল অপারেশন নিয়ে চিন্তায় ছিলেন চিকিৎসকেরা কিন্তু শেষমেষ নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে অস্ত্রোপচার। জগদীশের পরিবার বলছে, এভাবেই তাঁদের প্রিয় মানুষ বেঁচে থাকবেন অন্যের মধ্যে। শুক্রবার মরণোত্তর অঙ্গদানে এমনই ঘটনার সাক্ষী থাকল কলকাতা।

 

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...