Saturday, April 4, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের OAT যেন ম.দের ঠেক, আজই বসছে সিসিটিভি!

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস (JU Campus) চত্বরে এদিক ওদিক মদের বোতল পড়ে থাকার অভিযোগ বারবার উঠেছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটার (Open Air Theatre) যেন আস্ত পানশালা। যতদূর চোখ যাচ্ছে শুধুই সারি সারি মদের বোতল। চক্ষু চড়কগাছ নেটিজেনদের। এটা শিক্ষাপ্রতিষ্ঠান নাকি মদের ঠেক, উঠছে প্রশ্ন। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালেয়র (Jadavpur University) ওপেন এয়ার থিয়েটারের (OAT) ভিতরে পরিস্কার করতে এসেছিলেন সাফাইকর্মীরা। আর তখনই এই দৃশ্য ধরা পড়ে। একমাস পর OAT পরিষ্কার করতে এসে রাশি রাশি মদের বোতল উদ্ধার করলেন সাফাই কর্মীরা। কোথায় কর্তৃপক্ষের নজরদারি? তাহলে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সিসিটিভি বসানো নিয়ে পড়ুয়াদের একাংশের আপত্তি কি এই কারণেই? এই প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বুদ্ধদেব সাউ (Buddhadeb Sau) বলেন, “এই কারণেই বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকে সতর্ক করতে হবে আর তাই আজ থেকেই সিসি ক্যামেরা বসানোর কাজ শুরু হচ্ছে। তিনি জানান এই বিষয়ে খতিয়ে দেখতে যাদবপুরের ইসরোর প্রতিনিধি দল আসছে। ” কিন্তু শুধুমাত্র মেন ক্যাম্পাস আর হোস্টেলের গেটে কেন? ক্যাম্পাসে একাধিক গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। পাশাপাশি হোস্টেলের বারান্দা থেকে আলোচনায় উঠে আসা ওপেন এয়ার থিয়েটার চত্বর, কেন সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে না তা নিয়ে ইতিমধ্যেই অসন্তোষ শুরু হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয় বহিরাগতদের আনাগোনা নিয়ে একাধিক অভিযোগ সত্ত্বেও কর্তৃপক্ষ উদাসীন। ছাত্র মৃত্যুর ঘটনায় কি এখন টনক নড়লো না? এদিকে আবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তৃতীয় বাড়ির জন্য চিঠি পাঠাল রাজ্য শিশু সুরক্ষা কমিশন (West Bengal Commission for Protection of Child Rights)। সূত্রের খবর, আগের পাঠানো নোটিশের প্রেক্ষিতে যে জবাব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিয়েছেন, তাতে সন্তুষ্ট নয় কমিশন। হস্টেলের আবাসিকদের সংখ্যা থেকে শুরু করে অ্যান্টি র‌্যাগিং কমিটি সংক্রান্ত যে তথ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে চেয়ে পাঠানো হয়েছিল, তা ঠিক ভাবে দেওয়া হয়নি বলেও অভিযোগ করছেন চেয়ারপার্সন সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রেকর্ড যে ভাবে বজায় রাখা উচিত, সেটা যাদবপুরে হয়নি। ইউজিসির (UGC) গাইডলাইন ঠিকমত মানা হয়নি বলে উদ্বেগ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের (WBCPCR ) প্রতিনিধিদের। সুদেষ্ণা রায় বলেন বিশ্ববিদ্যালয় কমিশনের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছে। এতেই বোঝা যায় তারা কতটা দায়িত্বজ্ঞানহীন মনোভাব রাখছেন। এই প্রসঙ্গে দায়িত্বপ্রাপ্ত উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, ‘‘আমি এখনও কোনও রিপোর্ট দেখিনি। তবে এসেছে শুনেছি। দেখে জানাব।’’

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...